Saturday, June 20, 2026

করোনা রুখতে নতুন অ্যান্টিভাইরাল থেরাপি ৯৯.৯ শতাংশ কার্যকরী, দাবি বিজ্ঞানীদের

Date:

Share post:

মারণ ভাইরাস করোনাকে রুখতে অস্ট্রেলিয়া,মার্কিন যুক্তরাষ্ট্র সহ একাধিক দেশের বিজ্ঞানীরা মিলে  তৈরি করলেন নয়া অ্যান্টিভাইরাল থেরাপি। যা ৯৯.৯ শতাংশ কার্যকারিতা নিয়ে হাজির হচ্ছে।
এই থেরাপি হল তামিফ্লু, রেমডেসিভির, জানামাভিরের মেলবন্ধন। বিজ্ঞানীদের দাবি, এর মাধ্যমে উপসর্গ যেমন কমবে, তেমনি দ্রুত সুস্থ হয়ে উঠতে পারবে মানুষ ।
এর হাতধরে ফুসফুসে সংক্রমণের তীব্রতা কমবে। নিস্তেজ করবে ভাইরাল জিনগুলিকে। সার্স সিওভি২ আক্রান্ত ইঁদুরের দেহে এর প্রয়োগ হয়েছে। দেখা গিয়েছে, সেই ইঁদুর বেঁচে গিয়েছে।
বিজ্ঞানীরা দাবি করেছেন,যাবতীয় বিটা করোনা ভাইরাসের মধ্যে এই চিকিৎসা থেরাপি কার্যকরী হবে। সার্স ভাইরাস হোক বা সার্ভ সিওভিই হোক। এই থেরাপি কার্যকরী হবে। করোনার নতুন কোনও ভ্যারিয়েন্ট তৈরি হলেও তাতে এই থেরাপি কার্যকরী হবে।

বিজ্ঞানীরা বলছেন, ন্যানো পার্টিক্যালগুলি ৪ ডিগ্রি সেলসিয়াসে সুস্থির থাকে ১২ মাসের জন্য। ‘লো সোর্সস সেটিং এ’ এই এজেন্ট ব্যবহার করলে তা কোভিড রোগীকে সারিয়ে তুলতে সাহায্য করবে।

Advt

Related articles

এটাই নাকি রাজ্যের নিরপেক্ষ প্রশাসন! ওসির চেয়ারে মন্ত্রী

মুখ্যমন্ত্রী বলছেন নিরপেক্ষ প্রশাসন। পুলিশ চলবে আইন মেনে। সরকার হস্তক্ষেপ করবে না। বাস্তব ঘটনা দেড় মাসেই প্রকাশ্যে। একটি...

ফ্রিজ তৃণমূলের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট! ‘আগে ভোট জেতার টাকা ফেরাক বিক্ষুব্ধরা’, পাল্টা হুঁশিয়ারি কুণালের

তৃণমূল কংগ্রেসের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ! রাজ্য পুলিশের সাইবার সেলে চিঠি ব্যাঙ্ক কর্তৃপক্ষের। যেখানে সব মিলিয়ে রয়েছে প্রায় ৪৪০...

বিরোধী দলনেতা বিতর্ক: সিঙ্গল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে শোভনদেব

রাজ্যে বিরোধী দলনেতা নির্বাচন ঘিরে তৈরি হওয়া আইনি লড়াই এবার পৌঁছাল ডিভিশন বেঞ্চে। বিধানসভার স্পিকার রথীন্দ্রনাথ বসুর সিদ্ধান্তকে...

‘Keep Shining’, রাহুলকে জন্মদিনের শুভেচ্ছা অভিষেকের

লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন সাংসদ তথা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুক্রবার এক্স মাধ্যমে...