Saturday, April 4, 2026

কৃষকদের জন্য সার ও কীটনাশকে ভর্তুকির সিদ্ধান্ত মোদি সরকারের 

Date:

Share post:

কৃষকদের (Farmer) জন্য সুখবর শোনাল মোদি সরকার ,(Narendra Modi government)। সার ও কীটনাশকের (Fertiliser) উপরে ভরতুকি বাড়ানো হল ১৪০ শতাংশ। একসঙ্গে এতটা ভরতুকি এর আগে কখনও বাড়ানো হয়নি। আন্তর্জাতিক বাজারে প্রবলভাবে বাড়ছে সার ও কীটনাশকের দাম। তার মধ্যেও দেশীয় কৃষকদের জন্য এই সিদ্ধান্ত নেওয়ায় এই ঘটনাকে ঐতিহাসিক বলে অ্যাখ্যা দিচ্ছে প্রধানমন্ত্রীর দপ্তর। বুধবারই এ নিয়ে একটি উচ্চ পর্যায়ের বৈঠকে বসেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Modi)। সেখানেই এই সিদ্ধান্ত হয় বলে জানা গিয়েছে। ফসফরিক অ্যাসিড, অ্যামোনিয়া প্রভৃতির দাম আন্তর্জাতিক বাজারে লাফিয়ে লাফিয়ে বাড়ছে। বুধবার আলোচনার সময় প্রধানমন্ত্রীর কাছে এই সংক্রান্ত বিস্তারিত রিপোর্ট পেশ করা হয়। তারপরই তিনি সাফ জানিয়ে দেন, কোনও ভাবেই কৃষকদের উপরে এর প্রভাব পড়তে দেওয়া যাবে না। তারা যাতে পুরনো দামেই সার, কীটনাশক কিনতে তা নিশ্চিত করতে হবে। এরপরই সিদ্ধান্ত নেওয়া হয়, ডাই-অ্যামোনিয়াম হাইড্রোজেন ফসফেট তথা ডিএপির ক্ষেত্রে ব্যাগপিছু ভরতুকি ৫০০ টাকাা থেকে বাড়িয়ে ১২০০ টাকা করা হবে। অর্থাৎ ভরতুকি বাড়ানো হবে ১৪০ শতাংশ। অর্থাৎ ১৭০০ টাকা। ৫০০ টাকার ভরতুকির সময় কৃষকরা সেটা কিনতে পারতেন ১২০০ টাকায়। কিন্তু বর্তমানে ডিএপির দাম ৬০ থেকে ৭০ শতাংশ বেড়েছে। ফলে তার এক ব্যাগ ডিএপির দাম দাঁড়াচ্ছে ২৪০০ টাকায়। কিন্তু সরকার ১২০০ টাকা ভরতুকি দেওয়ায় কৃষকরা তা পুরনো দাম অর্থাৎ ১২০০ টাকাতেই কিনতে পারবেন। এমনিতেই প্রতি বছর কেন্দ্রের তরফে প্রায় ৮০ হাজার কোটি টাকা ভরতুকি দেওয়া হয়। বুধবারের ঘোষণার ফলে ভরতুকির পরিমাণ আরও ১৪ হাজার ৭৭৫ কোটি টাকা বাড়ল। করোনা নিয়ন্ত্রণ এবং টিকাকরণ নিয়ে সারাদেশ যখন মোদির বিরুদ্ধে সোচ্চার, ঠিক তখনই এরকম একটি সিদ্ধান্ত নিয়ে নিজেদের কৃষকদরদী সরকার হিসেবে প্রমাণ করতে চাইছে কেন্দ্র।

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...