Monday, April 6, 2026

প্রয়াত দুই প্রধানে খেলা রাহুল কুমার

Date:

Share post:

প্রয়াত ফুটবলার রাহুল কুমার( rahul kumar)। কলকাতার দুই প্রধানে খেলেছেন তিনি। দীর্ঘদিন ধরে লিভার ক্যান্সারে ভুগছিলেন রাহুল। তাঁর আকস্মিক প্রয়াণের শোকের ছায়া ফুটবল মহলে। মৃত্যুকালে বয়স হয়েছিল ৩৬ বছর।

পাঞ্জাবের সিনিয়র দলে ২০০৫ সালে সুযোগ পান রাহুল। এরপর পুনে এফসি থেকে কলকাতায় খেলতে আসেন তিনি। কলকাতা ময়দানে নিজের আলাদা পরিচিতি তৈরি করেছিলেন রাহুল। মোহনবাাগান, মহমেডান স্পোর্টিং এ  একটা সময়ে চুটিয়ে ফুটবল খেলেছেন তিনি। ইউনাইটেড স্পোর্টসের হয়েও ফুটবল খেলেছেন রাহুল। তখন অবশ্য ইউনাইটেড স্পোর্টসের নাম ছিল চিরাগ ইউনাইটেড। এরপর সাদার্ন সমিতির জার্সিতেও খেলতে দেখা গিয়েছে রাহুল কুমারকে। সালগাওকারের আইলিগ দলেও ছিলেন রাহুল। ২০১৭ সালে চার্চিলের হয়ে শেষ খেলেছেন তিনি।

দীর্ঘদিন ধরে লিভার ক্যান্সারে ভুগছিলেন রাহুল। শারীরিক অবস্থার অবনতি হচ্ছিল দ্রুত। শেষপর্যন্ত বৃহস্পতিবার সকালে পাঞ্জাবেই মারা যান কলকাতা ময়দানের প্রাক্তন এই ফুটবলার।

আরও পড়ুন:দিল্লিতে অক্সিজেন কনসেন্ট্রেটরের ব‍্যাঙ্ক খুলতে চলেছেন সহবাগ

Advt

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...