Friday, June 26, 2026

‘বরখাস্ত’ বিজয়বর্গীয়, এবার পর্যবেক্ষক ভূপেন্দ্র যাদব বা তরুণ চুঘ, জল্পনা বিজেপিতে

Date:

Share post:

‘বরখাস্ত’ করা হচ্ছে বাংলায় বিজেপি’র পর্যবেক্ষক কৈলাস বিজয়বর্গীয়কে৷

ভোটের আগে দিনের পর দিন দলের শীর্ষস্তরকে বিজয়বর্গীয় রিপোর্ট দিয়েছিলেন বাংলায় দল ক্ষমতায় আসছেই৷

বাস্তবে বিজেপি ক্ষমতা দখলের ধারেকাছে যেতে পারেনি। ২০১৯- এর লোকসভা ভোটের তুলনায় দলের ফল আরও খারাপ হয়েছে। আর এর পরেই বাংলায় দলের পর্যবেক্ষক বদল করতে চলেছে বিজেপি৷ মধ্যপ্রদেশের কৈলাস বিজয়বর্গীয়কে সরিয়ে নতুন পর্যবেক্ষক হিসেবে রাজস্থানের নেতা ও রাজ্যসভার সাংসদ তথা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের ঘনিষ্ঠ ভূপেন্দ্র যাদবকে এ রাজ্যের দায়িত্ব দেওয়া হচ্ছে বলে গেরুয়া শিবিরের খবর৷ ভূপেন্দ্র আগেও বাংলা বিজেপির কাজকর্মের খবর রাখতেন। পাশাপাশি জল্পনায় আছে বিজেপির অন্যতম কেন্দ্রীয় সাধারণ সম্পাদক, পঞ্জাবের তরুণ চুঘ-এর নামও৷ পর্যবেক্ষক হিসেবে তাঁর নামও উঠেছে৷ বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ অবশ্য বলেছেন, দলে এই বিষয়ে এখনও কোনও আলোচনা হয়নি। কেন্দ্রীয় নেতৃত্বও কিছু জানাননি।

আরও পড়ুন:আর্থিক সঙ্কটে স্বস্তির খবর! করোনাকালে ৯৯,১২২ কোটি টাকা দিয়ে কেন্দ্রকে সহায়তা RBI-এর

বিজেপির সংখ্যাগরিষ্ঠ অংশের মতে, বাংলায় এভাবে হেরে যাওয়ার পর কিছু সাংগঠনিক রদবদল স্বাভাবিক। বেশ কয়েক বছর ধরেই বাংলায় দলের দায়িত্বে আছেন কৈলাস। লোকসভা ভোটে বিজেপি ভালো ফল করে৷ তার পর থেকে অন্য দল ভাঙিয়ে সংগঠন পোক্ত করতে নামেন কৈলাস৷ দল ভাঙানোর এই কৌশলের বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করা হয়েছে সঙ্ঘের মুখপত্রেও। দলের একটা অংশও এর বিরোধিতা করেছে৷ এর পরেই কৈলাসের দক্ষতা নিয়ে প্রশ্ন ওঠে। একই প্রশ্ন উঠেছে সহ-পর্যবেক্ষক অরবিন্দ মেননকে নিয়েও। তাঁকেও হয়তো সরতে হবে৷

Advt

Related articles

তারাতলার গোডাউন দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ১৫, উদ্ধারকাজে হাত লাগালো ভারতীয় রেল

তারাতলার নির্মীয়মান গোডাউনের (Taratala Godown Collapse) ছাদ ভেঙে পড়ার ঘটনায় প্রায় ৪৪ ঘণ্টার বেশি সময় অতিক্রান্ত, এখনও চলছে...

দাম বাড়তে চলেছে পাউরুটির! বড় সিদ্ধান্তের পথে একাধিক বেকারি সংস্থা

জ্বালানির দাম বৃদ্ধিতে সরাসরি প্রভাব পড়েছে সাধারণ মানুষের জীবনযাত্রায়। এবার প্রভাব পড়তে পারে প্রাতরাশের মেনুতেও। কারণ মধ্যবিত্তের প্রিয়...

ড্রোন -নাইট ভিশন ক্যামেরায় তারাতলা গোডাউনে উদ্ধারকাজ সেনার

ভারী বৃষ্টির দুর্যোগে জেরে বৃহস্পতিবার দুপুরের পর দফায় দফায় থমকে যায় তারাতলার গোডাউনের উদ্ধারকাজ (Taratala Rescue Operation)। রাতেও...

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...