Sunday, May 24, 2026

রাজ্য পুলিশের বড়সড় রদবদল: অনুজ শর্মাকে সরিয়ে সিআইডির শীর্ষে জ্ঞানবন্ত সিং

Date:

Share post:

বিধানসভা নির্বাচনের আগে কমিশন দায়িত্ব নেওয়ার পর রাজ্যের প্রশাসনিক পদে রদবদল হয়। তৃতীয়বার বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে তৃণমূল (Tmc) ক্ষমতায় আসার পর রাজ্যের পুলিশ এবং প্রশাসনিক পদে বেশ কিছু রদবদল করে নবান্ন। এবার সেই তালিকা আরও দীর্ঘ হল। বদলি করা হয়েছে বেশ কয়েকজন এডিজি (Adg) পদমর্যাদার অফিসারকে। সিআইডি-র শীর্ষ পদ থেকে সরানো হল অনুজ শর্মাকে (Anuj Sharma)। সেই জায়গায় দায়িত্ব পেলেন জ্ঞানবন্ত সিং (Gyanwant Singh)। রাজ্যের সিকিউরিটি ডিরেক্টর পদে কর্মরত জ্ঞানবন্ত। আগের দায়িত্বের সঙ্গে সিআইডির এডিজি পদেও নিযুক্ত হলেন তিনি।

কলকাতার পুলিশ কমিশনার পদ থেকে সরানোর পরে সিআইডির (Cid) দায়িত্ব দেওয়া হয়েছিল অনুজ শর্মাকে। সে জায়গায় দায়িত্বে এসেছেন সৌমেন মিত্র (Soumen Mitra)। এডিজি-সিআইডি পদে ছিলেন অনুজ। অপেক্ষাকৃত কম গুরুত্বপূর্ণ পদে বদলি করা হচ্ছে তাঁকে।

নবান্নের (Nabanna) তরফে জারি করা নির্দেশিকা অনুযায়ী, রাজ্য পুলিশের আরও কয়েকটি পদে রদবদল করা হয়েছে। সরানো হয়েছে এডিজি-আইজিপি, ওয়েলফেয়ার রণবীর কুমারকে। সরানো হচ্ছে আইপিএস দেবাশিস রায়কে (Debashish Roy)। এডিডি-আইজিপি (ওয়েলফেয়ার) রণবীর কুমারের জায়গায় দায়িত্ব পাচ্ছেন এডিজি (টেলিকমিউনিকেশন) নটরঞ্জন রমেশ বাবু। বদলি করা হচ্ছে অজয় মুকুন্দ রানাডে এবং আর শিবকুমারকেও।

আরও পড়ুন- করোনায় প্রয়াত চিপকো আন্দোলনের নেতা পদ্মবিভূষণ সুন্দরলাল বহুগুনা

Advt

 

 

 

Related articles

দুর্গাপুরে গাড়ি আটকানো মুখ্যমন্ত্রীর ‘কনভয়’ দাঁড়ালো কলকাতার সিগনালে!

ভিআইপি কালচার চলতে দেবেন না। আবার প্রধানমন্ত্রীর অনুকরণে কনভয়ের গাড়ির সংখ্যা কমাবেন। এই প্রতিশ্রুতি দিয়েও শেষ পর্যন্ত যেভাবে...

আইএফএ-র লিগে বেনজির কাণ্ড, ফুটবলারদের মারে গুরুতর অসুস্থ রেফারি

ফুটবল মাঠের রেফারি নিগ্রহের ঘটনা নতুন কোন বিষয় নয়। রেফারি সিদ্ধান্ত মনঃপুত না হলেই তার দিকে তেড়ে যান...

সুরকারের সঙ্গে প্রেম! বছর শেষেই বিয়ে করছেন কাব্য?

শেষ লগ্নে আইপিএল।এবার বিয়ের সানাই বাজছে সানরাইজার্স হায়দরাবাদ দলের মালিক কাব্য মারানের(Kavya Maran )। দলের  সঙ্গে সব সময়...

মোহনবাগান-AIFF ফের সংঘাত, জাতীয় ক্রীড়া নীতি লাগু ফেডারেশনের

আইএসএল মিটতেই ফেডারেশনের(AIFF) সঙ্গে সংঘাত শুরু মোহনবাগানের(Mohun bagan)। আসন্ন ইউনিটি কাপের(Unity Cup)জন্য আয়োজিত ক্যাম্প থেকে মোহনবাগান সুপার জায়ান্ট(Mohun...