Friday, June 26, 2026

শিলিগুড়িতে নতুন শ্মশান তৈরির বিরোধিতায় ‘নাগরিকবৃন্দ’, অনড় গৌতম

Date:

Share post:

শিলিগুড়িতে (siliguri)আরও একটি বৈদ্যুতিক শ্মশানঘাট (crematorium) তৈরির কাজে নেমেই নাগরিকদের একাংশের বিরোধিতার মুখে পড়লেন শিলিগুড়ি পুরসভার প্রশাসক বোর্ডের চেয়ারম্যান গৌতম দেব (Gautam Deb)। যে এলাকায় শ্মশানঘাট তৈরির সিদ্ধান্ত হয়েছে সেই সররোজিনীপল্লি ও লাগোয়া জায়গার বাসিন্দাদের একাংশ মিলে ‘নাগরিকবৃন্দ’ নাম দিয়ে একটি বিবৃতি প্রকাশ করেছেন।

তাতে দাবি করা হয়েছে, ওই এলাকায় কলোনি, পাড়া, বস্তি মিলিয়ে ৩০ হাজার বাসিন্দা বসবাস করেন। ঘনবসতিপূর্ণ এলাকায় একটি সুইমিং পুলের ধারে কীভাবে শ্মশানঘাট তৈরির সিদ্ধান্ত হতে পারে তা নিয়ে তাঁরা প্রশ্ন তুলেছেন। ওই এলাকায় শ্মশানঘাট হলে বাসিন্দাদের কম দামে বাড়ি বিক্রি করে চলে যেতে হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন তাঁরা। ‘নাগরিকবৃন্দ’ নামে যে বিবৃতি দেওয়া হয়েছে তাতে বলা হয়েছে, ওখানে শিল্প-কারখানা, পার্ক গড়া হলে তাঁরা স্বাগত জানাবেন। কিন্তু, শ্মশানঘাট তৈরির সিদ্ধান্তে তাঁদের আপত্তি রয়েছে জানান তাঁরা। তাঁদের আশঙ্কা, ঘনবসতির মধ্যে দিয়ে শবদেহ নিয়ে যাওয়ার ফলে নানা রোগ সংক্রণের আশঙ্কা থাকবে।

তবে কোভিড-১৯ জনিত পরিস্থিতির কারণে তাঁরা প্রতিবাদ কর্মসূচি নিয়েও তা আপাতত স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছেন বলে জানিয়েছেন নাগরিকবৃন্দ। যদিও পুর প্রশাসক বোর্ডের চেয়ারম্যান গৌতম দেব আগেই জানিয়ে দিয়েছেন, শিলিগুড়ি বাসীদের স্বার্থেই ওই এলাকায় নতুন শ্মশানঘাট হবে।

 

Related articles

অপারেশন সিন্দুরে শহিদ জওয়ানদের তথ্য প্রকাশ! এক বছর পর জানাল কেন্দ্র

পহেলগামে (Pahelgam) পাকিস্তানের হামলার কয়েক দিনের মধ্যেই পাল্টা হামলা চালিয়েছিলেন ভারত (India)। অপারেশন সিন্দুর ('Operation Sindoor')। দিন কয়েক...

প্রাক্তন মন্ত্রীর PSO-র বিরুদ্ধে চার্জশিট জমা, ফের খারিজ জামিনের আবেদন

ফের প্রাক্তন মন্ত্রীর নিরাপত্তা রক্ষী সঞ্জু শর্মার (Sanju Sharma) জামিনের আবেদন (Bail Plea) খারিজ করল আদালত। ঘটনার ২২...

তারাতলা বিপর্যয়ে আর্কিটেক্ট-ডিজাইনার সংস্থাকে ‘কালো তালিকাভুক্ত’ করার ঘোষণা মুখ্যমন্ত্রীর

রাজ্যে বেআইনি নির্মাণ ও দুর্ঘটনা রুখতে এবার কঠোর পদক্ষেপ করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (Shuvendu Adhikari)। তারাতলা বিপর্যয়ের (Taratala...

নকআউটের ম্যাচে প্রতিপক্ষ ব্রাজিল, জাপানকে আত্মবিশ্বাস দিচ্ছে প্রীতি ম্যাচের ফল

বিশ্বকাপে (FIFA World Cup 2026) এশিয়ার আশা জাপান। সুইডেনের সঙ্গে পয়েন্ট ভাগ করে ‘এফ’ গ্রুপে রানার্স আপ হয়েই...