Monday, June 22, 2026

ফের ভেঙে পড়ল মিগ-২১, মারা গেলেন পাইলট

Date:

Share post:

ভেঙে পড়ল বায়ুসেনার যুদ্ধবিমান মিগ-২১। পাঞ্জাবের মোগা জেলায় বৃহস্পতিবার রাতে এই দুর্ঘটনাটি ঘটে। দুর্মৃঘটনার জেরে মৃত্যু হয়েছে বিমানচালকের। তাঁর নাম অভিনব চৌধুরি। তিনি বায়ুসেনার স্কোয়াড্রন লিডার ছিলেন বলে জানা গেছে।শুক্রবার ভোরে তাঁকে উদ্ধার করা হয়।

বৃহস্পতিবার রাত ১টা নাগাদ মোগা জেলার বাঘাপুরানার লাঙ্গিয়ানা কুর্দ গ্রামে ভেঙে পড়ে এই বিমান। বায়ুসেনার এক অফিসার জানিয়েছেন, বায়ুসেনার রুটিন উড়ানের সময়েই যুদ্ধবিমানটি ভেঙে পড়েছে। ঘটনা নিয়ে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে বলেও জানিয়েছেন ওই অফিসার।
যুদ্ধবিমানটির পাইলটের মৃত্যুতে গভীর শোকপ্রকাশ করেছে ভারতীয় বায়ুসেনা। তাদের অফিসিয়াল টুইটার হ্যান্ডলে লেখা হয়েছে, ‘বায়ুসেনার বাইসন যুদ্ধবিমান দুর্ঘটনার কবলে পড়ায় মৃত্যু হয়েছে স্কোয়াড্রন লিডার অভিনব চৌধুরির। বায়ুসেনা তাঁর পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছে।’


জানা গেছে, এদিন বায়ুসেনা ঘাঁটি থেকে ওড়ার কিছুক্ষণের মধ্যেই পাঞ্জাবের মোগা জেলার লাঙ্গিয়ানা খুর্দ গ্রামের কাছে মিগ বিমানটি ভেঙে পড়ে। তবে এমনটা প্রথমবার নয়। মিগ-২১ মাঝেমাঝেই দুর্ঘটনার কবলে পড়ে। চলতি বছরের গোড়ার দিকেও রাজস্থানে বায়ুসেনার এই যুদ্ধবিমান ভেঙে পড়েছিল। যদিও সে সময় পাইলট অল্পের জন্য রক্ষা পান।

Advt

 

Related articles

ব্যাঙ্কে অ্যাকাউন্ট ফ্রিজের চিঠি দেওয়ায় শোকজ! জবাবে পাল্টা তৃণমূলকেই দায়ী করলেন অরূপ 

শোকজের জবাবে এবার দলকেই কাঠগড়ায় তুললেন তৃণমূল নেতা অরূপ বিশ্বাস (Arup Biswas)। কোষাধ্যক্ষ থাকা সত্ত্বেও, তহবিলের টাকা কোন...

বিশ্বকাপে শুরু ইয়ামাল শো, সৌদি আরবকে হারিয়ে ছন্দে ফিরল স্পেন

ফিফা বিশ্বকাপের(FIFA World Cup) গ্রুপ পর্বের ম্যাচে সৌদি আরবকে ৪-০ গোলে হারাল স্পেন(Spain)। জোড়া গোল করেন মিকেল ওয়ারজাবাল।...

বেঙ্গল টি২০ লিগের ফাইনালে ইডেনে ক্রীড়ামন্ত্রী, সৌরভ-ঝুলনদের সঙ্গে বৈঠক শেষে কী জানালেন?

বেঙ্গল টি২০ লিগের (Bengal T20 League) ফাইনাল ম্যাচের দিন ইডেনে এলেন রাজ্যের ক্রীড়া ও যুব কল্যাণমন্ত্রী ইন্দ্রনীল খাঁ(Indranil...

ভাঙা পাঁজর-ফুসফুসে চোট নিয়ে হাসপাতালের বেড থেকে নিট পরীক্ষাকেন্দ্রে সৃষ্টি 

ভাঙা পাঁজর, ফুসফুসে গুরুতর চোট, আর তীব্র শারীরিক যন্ত্রণা— কোনও কিছুই দমাতে পারল না তাঁর অদম্য ইচ্ছাশক্তিকে। চিকিৎসকদের...