Friday, June 26, 2026

মহামেডান স্পোর্টিং ক্লাবের কোচ হলেন আন্দ্রে আলেক্সইভিচ চেরনিশভ

Date:

Share post:

মহামেডান স্পোর্টিং ক্লাবের( Mohammedan sporting club) কোচ হলেন আন্দ্রে আলেক্সইভিচ চেরনিশভ(Andrey Alekseyevich Chernyshov)। বেশ কয়েকদিন ধরে জল্পনা চলছিল রাশিয়ান এই কোচকে নিয়ে। অবশেষে শুক্রবার সরকারি ভাবে ঘোষণা করে সাদা-কালো ব্রিগেড। মহামেডানের দায়িত্ব হাতে নিয়ে খুশি চেরনিশভ।

নতুন কোচ সম্পর্কে মহামেডানের অন্তর্বর্তীকালীন সাধারণ সম্পাদক দানিশ ইকবাল বলেন,” আমরা খুশি চেরনিশভকে হেড কোচ করে আনতে পেরে। আমাদের বিশ্বাস ওনার মধ‍্যে সেই যোগ‍্যতা রয়েছে ক্লাবকে সাফল্য এনে দেওয়ার । চেরনিশভ যুব খেলোয়ারদের তুলে ধরতে পছন্দ করেন। আর সাদা-কালো ব্রিগেডের লক্ষ‍্য ভারতীয় প্রতিভাকে তুলে ধরা। তাই চেরনিশভের সঙ্গে আমরা ভালভাবে মানিয়ে নিতে পারব।”

২০০২ সালে রাশিয়ার অনুর্ধ্ব ২১ দলের দায়িত্বে ছিলেন চেরনিশভ। এছাড়াও স্পার্টাক মস্কো, ডিনামো বিলিসি,ভিটেবস্ক মত ক্লাবে কোচিং করিয়েছেন তিনি। শুধু কোচিং নয় খেলোয়ার হিসাবে ১৯৯০ সালে অনুর্ধ্ব  ২১ দলের ইউরোপিয়ান চ‍্যাম্পিয়নশিপের চ‍্যাম্পিয়ন সোভিয়েত ইউনিয়ন দলের সদস্য ছিলেন।

গত মরশুমে জোসে হাবিয়াকে কোচ করে এনে ছিল সাদা-কালো ব্রিগেড। কিন্তু দলের প‍্যারফমেন্স ভাল না হওয়ায় মাঝ পথে কোচের দায়িত্ব তুলে দেওয়া হয় শঙ্করলাল চক্রবর্তীর হাতে। এখন দেখার নতুন মরশুমে নতুন কোচের হাত ধরে কতটা সাফল্যে পৌঁছে যায় মহামেডান স্পোর্টিং ক্লাব।

আরও পড়ুন:অভিনব উদ্যোগ! মালি ও দুঃস্থদের বিনামূল্যে খাবারের ব‍্যবস্থা করল ইস্টবেঙ্গল ক্লাব

Advt

Related articles

অপারেশন সিন্দুরে শহিদ জওয়ানদের তথ্য প্রকাশ! এক বছর পর জানাল কেন্দ্র

পহেলগামে (Pahelgam) পাকিস্তানের হামলার কয়েক দিনের মধ্যেই পাল্টা হামলা চালিয়েছিলেন ভারত (India)। অপারেশন সিন্দুর ('Operation Sindoor')। দিন কয়েক...

প্রাক্তন মন্ত্রীর PSO-র বিরুদ্ধে চার্জশিট জমা, ফের খারিজ জামিনের আবেদন

ফের প্রাক্তন মন্ত্রীর নিরাপত্তা রক্ষী সঞ্জু শর্মার (Sanju Sharma) জামিনের আবেদন (Bail Plea) খারিজ করল আদালত। ঘটনার ২২...

তারাতলা বিপর্যয়ে আর্কিটেক্ট-ডিজাইনার সংস্থাকে ‘কালো তালিকাভুক্ত’ করার ঘোষণা মুখ্যমন্ত্রীর

রাজ্যে বেআইনি নির্মাণ ও দুর্ঘটনা রুখতে এবার কঠোর পদক্ষেপ করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (Shuvendu Adhikari)। তারাতলা বিপর্যয়ের (Taratala...

নকআউটের ম্যাচে প্রতিপক্ষ ব্রাজিল, জাপানকে আত্মবিশ্বাস দিচ্ছে প্রীতি ম্যাচের ফল

বিশ্বকাপে (FIFA World Cup 2026) এশিয়ার আশা জাপান। সুইডেনের সঙ্গে পয়েন্ট ভাগ করে ‘এফ’ গ্রুপে রানার্স আপ হয়েই...