Monday, June 22, 2026

বৃহত্তর বেঞ্চ ঘোষণায় দেরি, নির্দিষ্ট সময়ে শুরু হয়নি নারদ-মামলার শুনানি

Date:

Share post:

বৃহত্তর বেঞ্চ ঘোষণায় দেরি হওয়ার কারনেই নেতা-মন্ত্রীদের গৃহবন্দি করা সংক্রান্ত আর্জির শুনানি এখনও হাইকোর্টে শুরু হয়নি৷ বেঞ্চ গঠণে সময় লাগছে। হাইকোর্টের রেজিস্ট্রার ইতিমধ্যেই একাধিক বিচারপতির সঙ্গে কথা বলেছেন নারদ-মামলার এজলাসের দায়িত্ব নেওয়ার জন্য৷ অনেকেই রাজি হচ্ছেন না৷ ফলে, আজ দুপুর ২টো থেকে শুনানি শুরু হওয়ার কথা ছিল, কিন্তু তা সম্ভব হয়নি৷

আরও পড়ুন-মধ্যপ্রদেশে বিধানসভা উপনির্বাচনের জেরে মৃত্যু হল ১৭ ভোট কর্মী সহ একাধিক নেতার

প্রসঙ্গত,চার নেতা-মন্ত্রী আপাতত গৃহবন্দিই থাকবেন কি’না, তা জানাবে এই বৃহত্তর বেঞ্চ৷
মূলত দুই বিচারপতির মতভেদের কারনেই অভিযুক্তদের গৃহবন্দির সিদ্ধান্ত নেয় আদালত৷
হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি রাজেশ বিন্দল জামিনের বিরোধিতা করেন৷ তবে ডিভিশন বেঞ্চের অপর বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায় জামিনের পক্ষেই মত দেন। দুই বিচারপতির মতভেদের কারণেই নারদ-মামলা বৃহত্তর বেঞ্চে পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়৷ বৃহত্তর বেঞ্চের রায় ঘোষণা না পর্যন্ত অভিযুক্ত নেতা- মন্ত্রীরা আপাতত গৃহবন্দিই থাকবেন৷

Advt

Related articles

ব্যাঙ্কে অ্যাকাউন্ট ফ্রিজের চিঠি দেওয়ায় শোকজ! জবাবে পাল্টা তৃণমূলকেই দায়ী করলেন অরূপ 

শোকজের জবাবে এবার দলকেই কাঠগড়ায় তুললেন তৃণমূল নেতা অরূপ বিশ্বাস (Arup Biswas)। কোষাধ্যক্ষ থাকা সত্ত্বেও, তহবিলের টাকা কোন...

বিশ্বকাপে শুরু ইয়ামাল শো, সৌদি আরবকে হারিয়ে ছন্দে ফিরল স্পেন

ফিফা বিশ্বকাপের(FIFA World Cup) গ্রুপ পর্বের ম্যাচে সৌদি আরবকে ৪-০ গোলে হারাল স্পেন(Spain)। জোড়া গোল করেন মিকেল ওয়ারজাবাল।...

বেঙ্গল টি২০ লিগের ফাইনালে ইডেনে ক্রীড়ামন্ত্রী, সৌরভ-ঝুলনদের সঙ্গে বৈঠক শেষে কী জানালেন?

বেঙ্গল টি২০ লিগের (Bengal T20 League) ফাইনাল ম্যাচের দিন ইডেনে এলেন রাজ্যের ক্রীড়া ও যুব কল্যাণমন্ত্রী ইন্দ্রনীল খাঁ(Indranil...

ভাঙা পাঁজর-ফুসফুসে চোট নিয়ে হাসপাতালের বেড থেকে নিট পরীক্ষাকেন্দ্রে সৃষ্টি 

ভাঙা পাঁজর, ফুসফুসে গুরুতর চোট, আর তীব্র শারীরিক যন্ত্রণা— কোনও কিছুই দমাতে পারল না তাঁর অদম্য ইচ্ছাশক্তিকে। চিকিৎসকদের...