Tuesday, March 24, 2026

এবার ব্যাঙ্ককর্মীদেরও করোনা যোদ্ধা হিসেবে টিকাকরণের সিদ্ধান্ত রাজ্যের

Date:

Share post:

এবার ব্যাঙ্ককর্মীদেরও করোনা যোদ্ধা হিসেবে টিকাকরণের সিদ্ধান্ত নিল পশ্চিমবঙ্গ সরকার। ব্যাঙ্ককর্মীদের করোনা সংক্রমিত হওয়ার ঝুঁকি অনেকটাই বেশি। কারণ, তাঁরা সরাসরি জনজীবনে যুক্ত থেকে গ্রাহক পরিষেবার কাজ করেন। এছাড়াও ব্যাঙ্ককর্মীদের মাধ্যমে ব্যাপক হারে ছড়াতে পারে সংক্রমণ। তাই তাঁদের করোনা যোদ্ধা হিসেবে ঘোষণা করে টিকাকরণের কথা জানাল রাজ্য।

কলকাতা পুরসভা ও জেলার পুরভবনগুলিতে ব্যাঙ্ককর্মীদের টিকাকরণ করা হবে বলে সরকারি সূত্রে জানা গিয়েছে। আগামী সোমবার টিকা পাবেন ৪৫ ঊর্ধ্বরা বৃহস্পতি-শুক্র ও শনিবার টিকা পাবেন হকার, রিকশাচালক, টোটোচালক, নিউজপেপার বিক্রেতা, সবজি বিক্রেতারা । মঙ্গল বুধ ও রবিবার কোনও টিকাকরণ হবেনা বলে এখনো ঠিক হয়েছে। এই প্রতিটি পেশাকে সুপার স্প্লেন্ডার হিসেবে চিহ্নিত করা হয়েছে। হকার, রিকশাচালক, টোটোচালক, সংবাদপত্র বিক্রেতাদের টিকা নিতে হলে আধার কার্ডের ফটোকপিতে স্থানীয় থানার স্ট্যাম্প লাগবে। সবজি বিক্রেতাদেরও একই পদ্ধতিতে স্বীকৃতি দেবে বাজার কমিটি। পরিবহণকর্মীদের আধার কার্ড ও ড্রাইভিং লাইসেন্স দেখাতে হবে। সমাজে যে সব পেশার মানুষরা নিয়মিত সবচেয়ে বেশি মানুষের কাছাকাছি আসেন, সংস্পর্শে থাকেন যেমন হকার, সবজি ও মাছ বিক্রেতা, সংবাদপত্র বিক্রেতা, মুদি দোকানদার- তাঁদের প্রত্যেককেই অগ্রাধিকারের ভিত্তিতে টিকা দেওয়া হবে। এছাড়াও ভোট প্রক্রিয়ার সময় টিকা না নিতে পারা শিক্ষক-সহ বিভিন্ন আধা সরকারি প্রতিষ্ঠানের কর্মীরাও।

আরও পড়ুন-ফিরহাদের সমস্যা নেই, বাকি ৩জনের বাড়ি ফিরতে লাগবে চিকিৎসকদের ছাড়পত্র

ব্যাঙ্ককর্মীদের টিকাকরণে অগ্রাধিকার দেওয়ার বিষয়ে রাজ্যের কাছে আবেদন জানিয়েছিল ব্যাঙ্ক কর্মী ও অফিসার্স সংগঠনগুলি। সেই আবেদন সাড়া দিয়ে এবার ব্যাঙ্ককর্মীদের টিকাকরণের সিদ্ধান্ত নিল রাজ্য সরকার।

Advt

Related articles

প্রকাশিত হল প্রথম সাপ্লিমেন্টারি ভোটার লিস্ট! কীভাবে দেখবেন? জানুন

দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে সোমবার রাত বারোটার ঠিক কয়েক মিনিট আগে প্রথম অতিরিক্ত ভোটার তালিকা (সাপ্লিমেন্টারি লিস্ট) প্রকাশ...

হিংসা ও ভয়মুক্ত ভোট সুনিশ্চিত করতে কড়া নবান্ন, জেলাশাসকদের বিশেষ নির্দেশিকা মুখ্যসচিবের

আসন্ন বিধানসভা নির্বাচন যাতে সম্পূর্ণভাবে অবাধ, শান্তিপূর্ণ এবং ভয়মুক্ত পরিবেশে সম্পন্ন হয়, তার জন্য এবার কোমর বেঁধে নামল...

ভোটের মুখে মহকুমাশাসক স্তরেও কোপ, রাজ্যে একযোগে ৭৩ জন রিটার্নিং অফিসারকে সরাল কমিশন

বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার পর থেকেই রাজ্যে প্রশাসনিক রদবদলে বেনজির সক্রিয়তা দেখাচ্ছে নির্বাচন কমিশন। মুখ্যসচিব, স্বরাষ্ট্রসচিব এবং জেলাশাসকদের...

ভোট মিটলেই ফের তদন্তের মুখে শুভেন্দু, স্থগিতাদেশ দিলেও ছাড়ল না আদালত

স্বস্তি মিলল, তবে তা নেহাতই সাময়িক। খড়দহ থানার দায়ের করা বিতর্কিত মন্তব্য সংক্রান্ত মামলায় নন্দীগ্রাম ও ভবানীপুরের বিজেপি...