Friday, April 3, 2026

ভয়াবহ দাবানলে বিধ্বস্ত গ্ৰিস, প্রাণে বাঁচতে গ্রাম ছাড়ছেন বাসিন্দারা

Date:

Share post:

ভয়াবহ দাবানলে(wildfire) বিধ্বস্ত গ্ৰিস(Greece)। প্রাণ বাঁচাতে গ্রামের পর গ্রাম খালি করে পালিয়ে যাচ্ছেন সেখানেকার বাসিন্দারা। ভয়াবহ আগুনে জ্বলছে গ্রিসের মাউন্ট জেরেনিয়া(Maunt jereniya) অসংলগ্ন এলাকা। যদিও এই অগ্নিকাণ্ডে এখনো পর্যন্ত হতাহতের কোনো খবর নেই বলেই জানা গিয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার সন্ধ্যায় গ্রিসের স্কিনোস গ্রাম সংলগ্ন এলাকার জঙ্গলে হঠাৎ আগুন লাগে। কিছুক্ষণের মধ্যেই আগুন বিরাট আকার ধারণ করে। পরিস্থিতি সামাল দিতে এরপর মাঠে নামে প্রশাসন। খালি করে দেওয়া হয় জঙ্গল সংলগ্ন ৬টি গ্রাম। আগুন নেভাতে বিপর্যয় মোকাবিলা বাহিনীর পাশাপাশি সমস্ত রকম প্রস্তুতি নিয়ে মাঠে নেমেছে দমকল বিভাগ। জানা গিয়েছে, পরিস্থিতি সামাল দিতে মাঠে নামানো হচ্ছে ১৮০ জন দমকল আধিকারিককে। পাশাপাশি মোতায়েন করা হয়েছে ৬২ টি দমকল ইঞ্জিন ১৭টি বিমান ও একাধিক হেলিকপ্টার।

আরও পড়ুন:নারদ-মামলার ‘ট্রায়াল’ হাইকোর্টে করতে চায় CBI

প্রসঙ্গত, প্রায় প্রতিবছরই গ্রিসে দাবানলের ঘটনায় প্রাণ যায় প্রচুর মানুষের। তবে এবার প্রাণহানির মতো ঘটনা না ঘটলেও আগুনের প্রকোপ চিন্তা বাড়াচ্ছে। উল্লেখ্য, ২০১৮ সালে এই গ্রিসের দাবানলের ছেড়ে প্রাণ দিয়েছিল ১১৮ জন মানুষের। এবার যাতে সে রকম পরিস্থিতি তৈরি না হয় সেদিকে কড়া নজর রয়েছে প্রশাসনের।

Advt

Related articles

নির্বাচনী পদযাত্রায় মমতা বন্দ্যোপাধ্যায়: শনিবার হাঁটবেন ইংরেজবাজারের পথে

রাজ্যের উত্তর থেকে দক্ষিণে নির্বাচনী প্রচারে ঝড় তুলেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রতিটি এলাকার ইস্যু ধরে মানুষকে সচেতন...

নিরাপত্তা প্রত্যাহার: ‘অভিযুক্ত’দের জন্য নতুন নির্দেশিকা কমিশনের

রাজ্যের পুলিশে রদবদল ও কেন্দ্রীয় বাহিনী নিয়োগের পরও বাহিনী যেন কম পড়ছে নির্বাচন কমিশনের। যে সব ক্ষেত্রে অতিরিক্ত...

হিম্মত থাকলে এক মঞ্চে আসুন: এবার সরাসরি মোদিকে চ্যালেঞ্জ মমতার

মণীশ কীর্তনিয়া এবার মোদিকে এক মঞ্চে বিতর্কে আহ্বান জানালেন  মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার মালদহের হবিবপুরের জনসভা থেকে প্রধানমন্ত্রীকে (Prime Minister)...

হারের ভয়ে নন্দীগ্রামে অত্যাচার শুভেন্দুর অনুগামীদের: ভিডিও দেখিয়ে গ্রেফতারির দাবি তৃণমূলের

বিরোধী দলনেতার নন্দীগ্রাম ও ভবানীপুর বিজেপির কাছে কার্যত প্রেস্টিজ ফাইট। এবার সেই নন্দীগ্রামে জিততে পারবেন না শুভেন্দু অধিকারী,...