Friday, June 26, 2026

প‍্যাট্রিক প‍্যাটারসনকে সাহায্য করার আবেদন জানালেন অশ্বিন

Date:

Share post:

ওয়েস্ট ইন্ডিজের প্রাক্তন ক্রিকেটার প‍্যাট্রিক প‍্যাটারসনকে(Patrick Patterson)  সাহায্য করার আবেদন জানালেন রবিচন্দ্রন অশ্বিন( R Ashwin)। ওয়েস্ট ইন্ডিজের এই প্রাক্তন জোরে বোলারের আর্থিক অবস্থাও বেশ খারাপ। দুবেলা দুমুঠো খাবারের জন্য ন্যুনতম টাকাও তাঁর কাছে নেই। তাই এবার প‍্যাট্রিক প‍্যাটারসনের পাশে দাঁড়ানোর আবেদন করলেন অশ্বিন।

এদিন অশ্বিন টুইটারে লিখেন,”কিংবদন্তি প্যাট্রিক প্যাটারসনের আর্থিক অবস্থা ভাল নয়। ওঁকে সাহায্য করুন। ভারতীয় মুদ্রায় তাঁকে সাহায্য করার কোনও রাস্তা নেই। যদি কোনও সহৃদয় ব্যক্তি সাহায্য করতে পারেন, তাহলে খুব ভাল হয়।”

১৯৯৩ সালে হঠাৎ ক্রিকেট থেকে সরে যান প‍্যাট্রিক। এরপর মানসিক অবসাদে চলে যান তিনি। একটি স্বেচ্ছাসেবী সংস্থার মাধ্যমে তাঁকে বাঁচিয়ে রাখার চেষ্টা চলছে। কিন্তু তা প‍্যাট্রিকের চিকিৎসা ও খাওয়া দাওয়ার জন্য যথেষ্ট নয়। তাই এগিয়ে এলেন অশ্বিন।

২৮টি টেস্ট ম্যাচে ৯৩টি উইকেট নিয়েছিলেন প‍্যাট্রিক। ৫৯টি একদিনের ম্যাচে  নিয়েছেন ৯০টি উইকেট।

আরও পড়ুন:রমনকে বরখাস্ত করা নিয়ে ক্ষুব্ধ সৌরভ

Advt

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...