Friday, April 3, 2026

শোভনকে ছাড়ছে না, তাই রাজ্যের বিরুদ্ধে বিষোদগার বৈশাখীর

Date:

Share post:

এসএসকেএম হাসপাতালের সামনে দাঁড়িয়ে শোভন-বান্ধবী বৈশাখীর বিস্ফোরণ। হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে তোপ দেগে বললেন, তাঁকে হাসপাতাল থেকে নিয়ে যেতে চাইলেও জোর করে আটকে রাখা হচ্ছে। হাসপাতাল থেকে বেরনো নিয়ে চক্রান্ত করা হচ্ছে। আর এক কদম এগিয়ে বলেন, সিবিআই হেফাজতের চাইতেও খারাপ অবস্থা এসএসকেএমে। শোভনবাবু অনশনে যাবেন।

শনিবার বিকেলে বৈশাখী তোপ দেগে বলেন, শোভনবাবুর কিছু শারীরিক সমস্যা রয়েছে। তার চিকিৎসা বাড়িতে রেখে করব। কিন্তু তাঁকে পার্সোনাল রিক্স বন্ডে সই করে নিয়ে যেতে চাইলেও ছাড়া হচ্ছে না। সুপারকে বললে তিনি জেল কর্তৃপক্ষকে দেখাচ্ছেন জেল কর্তৃপক্ষ আবার সুপারকে দেখাচ্ছে। এটা কোনও একটা জায়গার অঙ্গুলি হেলনে চলছে জানি। সোমবারের আগে হাসপাতাল কিছু বলতে পারবে না বলে জানিয়েছে। এটা কী হচ্ছে? আমার কাছে কেন্দ্র-রাজ্য দুই সরকারই আমার কাছে সমান।

Advt

Related articles

ব্যক্তিগত কাজে বেরিয়ে রহস্যজনকভাবে নিখোঁজ টলিউড পরিচালক উৎসব মুখোপাধ্যায়! 

বৃহস্পতিবার দুপুরের শেষ কথা হয়েছিল স্ত্রীর সঙ্গে, ব্যাংকের কাজে বেরিয়েছিলেন পরিচালক উৎসব মুখোপাধ্যায় (Utsav Mukherjee)। তারপর থেকে কেটে...

ভোটার তালিকা নিয়ে সংশয় অব্যাহত, অষ্টম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ নির্বাচন কমিশনের

ভোটার তালিকা ঘিরে বিতর্ক এবং সংশয়ের আবহেই অষ্টম সাপ্লিমেন্টারি বা অতিরিক্ত তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। এই তালিকায়...

মালদা-কাণ্ডে NIA তদন্তের নির্দেশ, সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণের পর চিঠি কমিশনের

মালদহের কালিয়াচকে বিচার বিভাগীয় আধিকারিকদের ঘেরাওয়ের ঘটনায় তদন্তের নির্দেশ দিল নির্বাচন কমিশন। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে জাতীয় তদন্ত...

পুরানো পদ্ধতিতে ফিরছে না উচ্চ মাধ্যমিক! সেমিস্টার নিয়ে বিভ্রান্তি কাটাল সংসদ

উচ্চ মাধ্যমিকে সেমিস্টার সিস্টেম বন্ধ হয়ে যাওয়া নিয়ে গত কয়েক দিন ধরে তৈরি হওয়া যাবতীয় জল্পনা ও সংশয়...