Saturday, April 4, 2026

রবিবার বন্ধ থাকবে স্টেট ব্যাঙ্কের অনলাইন ব্যাঙ্কিং পরিষেবা

Date:

Share post:

অতিমারি আবহে অনলাইনে টাকা লেনদেন অনেকটাই বেড়েছে। বেশিরভাগ মানুষই কাজ সারছে ই-পেমেন্টে। ই-ব্যঙ্কিং বা অনলাইন ব্যাঙ্কিং-এর ফলে আর্থিক লেনদেন অনেকটাই সুরাহা হয়েছে। কিন্তু এরই মধ্য জানানো হয়েছে প্রযুক্তিগত উন্নতির জন্য শনিবার মধ্যরাত থেকে রবিবার দুপুর ২ টো পর্যন্ত ১৪ ঘণ্টা স্টেট ব্যাঙ্কের ন্যাশনাল ইলেকট্রনিক ফান্ডস ট্রান্সফার (এনইএফটি) পরিষেবা বন্ধ থাকবে। শুধু তাই নয়, এই সময়ের মধ্যে স্টেট ব্যাঙ্কের গ্রাহকদের জন্য ইন্টারনেট ব্যাঙ্কিং, ইয়নো ও ইয়নো লাইট পরিষেবাও বন্ধ থাকবে।
স্টেট ব্যাঙ্কের তরফে একটি টুইটে এ কথা জানানো হয়েছে। টুইটে লেখা, ‘২২ মে ব্যাঙ্কের কাজ শেষ হওয়ার পরে রিজার্ভ ব্যাঙ্ক স্টেট ব্যাঙ্কের এনইএফটি পরিষেবার প্রযুক্তিগত উন্নতির কাজ করবে। তাই শনিবার রাত ১২টা ০১ মিনিট থেকে রবিবার দুপুর ২টো পর্যন্ত ব্যাঙ্কের এনইএফটি পরিষেবা, ইন্টারনেট ব্যাঙ্কিং, ইয়নো ও ইয়নো লাইট পরিষেবা বন্ধ থাকবে। তবে রিয়েল টাইম গ্রস সেটলমেন্ট (আরটিজিএস) পরিষেবা চালু থাকবে’।


রিজার্ভ ব্যাঙ্কের পক্ষ থেকে জানানো হয়েছে , ১৪ ঘণ্টার জন্য এই পরিষেবা বন্ধ থাকবে । রিজার্ভ ব্যাঙ্ক (RBI) জানিয়েছে, প্রযুক্তিগত উন্নয়নের জন্যই এই পরিষেবা বন্ধ করা হবে। তারা এও জানিয়েছে গ্রাহকদের আরও উন্নততর সুবিধার জন্যই এই পরিষেবা বন্ধ রাখতে হচ্ছে।

Advt

Related articles

মালদহে মমতা বন্দ্যোপাধ্যায়: হাঁটবেন ইংরেজবাজার প্রার্থীর সমর্থনে প্রচারে

নির্বাচনের আগে উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়েছে মালদহের একাংশে। কার্যত বহিরাগত রাজনৈতিক দলকে কাজে লাগিয়ে বাংলাকে বদনাম করার যে...

আজ পশ্চিমের দুই জেলায় অভিষেক: রয়েছে তারাপীঠ মন্দিরে পুজো

রাজ্যের এপ্রান্ত থেকে ওপ্রান্তে নির্বাচনী জনসভায় তৃণমূল প্রার্থীদের শক্তির পরিচয় সাধারণ মানুষকে করিয়ে দিচ্ছেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক...

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...