Monday, April 13, 2026

দ্বাদশ শ্রেণির পরীক্ষা নিয়ে রবিবার ২৩মে শিক্ষামন্ত্রীদের সঙ্গে বৈঠক কেন্দ্রীয় মন্ত্রীর

Date:

Share post:

করোনার ( corona pandemic)জেরে দীর্ঘদিন ধরে বন্ধ স্কুল (shutdown in school)। পড়াশোনা, ক্লাসটেস্ট সবই চলছে অনলাইনেই (will be going on through online)। এই পরিস্থিতিতে দ্বাদশ শ্রেণির(final examination of class 12th) পরীক্ষা কীভাবে নেওয়া হবে? কবেই বা নেওয়া হবে? এই সবকিছু ঠিক করতে আগামিকাল, রবিবার রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের শিক্ষামন্ত্রীদের নিয়ে বৈঠকে বসতে চলেছেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ( Central education minister)রমেশ পোখরিয়াল নিশাঙ্ক। ২৩ মে সকাল সাড়ে ১১টা থেকে এই ভার্চুয়াল বৈঠক(virtual meeting) হওয়ার কথা। বৈঠকে শিক্ষা মন্ত্রী ছাড়াও উপস্থিত থাকবেন নারী ও শিশু কল্যাণ মন্ত্রী স্মৃতি ইরানি (Smriti Irani)এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রী প্রকাশ জাভড়েকরও (Prakash javadekar)।

করোনা সংক্রমনের জেরে সব রাজ্যেরই (CBSE)সিবিএসই, (ICSC)আইসিএসই এবং (examination of 12th class)দ্বাদশ শ্রেণির বোর্ড পরীক্ষা স্থগিত রাখা হয়েছে। একই ভাবে ন্যাশনাল টেস্টিং এজেন্সি ও অন্যান্য কোর্সেরও প্রবেশিকা পরীক্ষাও স্থগিত রয়েছে । হবে হবে সকলে কালকের বৈঠকের দিকে তাকিয়ে রয়েছেন। যদি এই বৈঠকে কোনো সমাধান সূত্র মেলে। আগামী দিনে উচ্চ মাধ্যমিক পরীক্ষা কিভাবে নেওয়া হবে, কবেই বা নেওয়া যেতে পারে সেসব নিয়েই এই বৈঠকে আলোচনা হবে । এই বৈঠক নিয়ে আশাবাদী কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী রমেশ পোখরিয়াল নিজেও। শনিবার নিজের টুইটার হ্যান্ডেলে তিনি লিখেছেন, “সব রাজ্যের শিক্ষামন্ত্রী ও শিক্ষা সচিবদের অনুরোধ করছি আগামী পরীক্ষার জন্য মতামত জানাতে। আপনাদের মূল্যবান পরামর্শ আমার প্রয়োজন। আপনারা টুইটারেও আমায় পাঠাতে পারেন।”

Related articles

IPL: চাপ বাড়ছে রাজস্থান দলের ম্যানেজারের, কড়া অবস্থান বিসিসিআইয়ের

আইপিএলের (IPL) প্রথম চার ম্যাচ জিতে পয়েন্ট তালিকায় শীর্ষে আছে রাজস্থান রয়্যালস(Rajasthan Royals)। সুখের সময়ে দলের অস্বস্তি বাড়ালেন...

রবীন্দ্রসঙ্গীতকে বলেছে ‘রবিশঙ্কর’! ফের বাঙালি অস্মিতা তুলে শাহকে নিশানা অভিষেকের

"যারা বাংলার কৃষ্টি-সংস্কৃতি-ঐতিহ্য জানে না, তাঁরা বক্তব্য রাখছে। এক লাইন বাংলা পড়তে পারবে না। একটা শব্দ উচ্চারণ করতে...

গাড়ি ভাঙচুর, পুলিশকে লক্ষ্য করে পাথরবৃষ্টি! শ্রমিক বিক্ষোভে অগ্নিগর্ভ নয়ডা

শ্রমিক বিক্ষোভে উত্তাল যোগীরাজ্য। লাঠিচার্জ পুলিশের, পাল্টা উর্দিধারীদের গাড়ি লক্ষ্য করে পাথরবৃষ্টি! সঠিক কর্ম পরিবেশ এবং বেতন বৃদ্ধির...

“উনি ২৯৪টি আসনের প্রার্থী! প্রধানমন্ত্রী হবেন না বাংলার মুখ্যমন্ত্রী?” মোদিকে মোক্ষম খোঁচা তৃণমূল সুপ্রিমোর

বাংলার সব জায়গায় তিনিই প্রার্থী, কারণ তিনি বাংলার মুখ্যমন্ত্রী (Chief Minister)। কিন্তু তাঁকে নকল করতে গিয়ে ২৯৪ আসনে...