Tuesday, June 23, 2026

সোনালীর বিলম্বিত বোধোদয়ে ”নেকুপুষুমুনু আমার” বলে কটাক্ষ শ্রীলেখার!

Date:

Share post:

করোনা (Corona), যশ (Yaas) নারদার (Narada) মাঝে হঠাৎ শিরোনামে দলবদলু সোনালী গুহ (Sonali Guha)। বিজেপিতে (BJP) মোহভঙ্গ। পুরোনো দল তৃণমূলে (TMC) ফিরতে চেয়ে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banarjee) উদ্দেশে শনিবার টুইট করেছেন তিনি।

ভোটে বিজেপি গো-হারার পর বিলম্বিত বোধোদয় প্রাক্তন তৃণমূল বিধায়কের। টিকিট না পেয়ে ভোটের মুখে ক্ষোভে-দুঃখে-অভিমানে কাঁদতে কাঁদতে দল ছেড়ে ছিলেন সাতগাছিয়ার চারবারের বিধায়ক। টুইটে তিনি লিখেছেন, “অত্যন্ত ভগ্ন হৃদয়ে বলছি যে, আমি আবেগপূর্ণ হয়ে চরম অভিমানে ভুল সিদ্ধান্ত নিয়ে অন্য দলে গিয়েছিলাম যেটা ছিল আমার চরম ভুল সিদ্ধান্ত। কিন্তু সেখানে আমি নিজেকে মানিয়ে নিতে পারিনি। মাছ যেমন জল ছাড়া বাঁচতে পারে না, তেমন আমিও আপনাকে ছাড়া বাঁচতে পারব না। দিদি আমি আপনার কাছে ক্ষমা প্রার্থী। দয়া করে আমাকে ক্ষমা করে দিন। আপনি ক্ষমা না করলে আমি বাঁচব না। আপনার আঁচলের তলে আমাকে টেনে নিন, বাকি জীবনাটা আপনার স্নেহতলে থাকার সুযোগ করে দিন।”

তাঁর এই ট্যুইটের পরই সোশ্যাল মিডিয়ায় নিন্দা ও কটাক্ষের ঝড়। সুবিধাবাদী, গিরগিটি, ধান্দাবাজ থেকে নানা বিশেষণ কমেন্ট বক্সে উঠে আসছে সোনালীদেবীর জন্য। মুহূর্তে মিম তৈরি হয়ে যায়। যদি ফলাফল উল্টো হতো এবং ক্ষমতায় চলে আসতো বিজেপি, সেক্ষেত্রে আদৌ গেরুয়া শিবিরে সোনালীর মোহভঙ্গ হতো কিনা, তা নিয়ে প্রায় সকলেই সংশয় প্রকাশ করেছেন।

এরই মধ্যে দলবদলু সোনালী গুহকে নিয়ে কটাক্ষ করতে ছাড়েননি বামপন্থী অভিনেত্রী (Actress) শ্রীলেখা মিত্র (Sreelekha Mitra)। তিনি এই ট্যুইটের স্ক্রিনশট শেয়ার করে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে লেখেন, “নেকুপুষুমুনু আমার”! আর সোনালীকে নিয়ে শ্রীলেখার এই মুহূর্তে ভাইরাল হয়ে যায়।

আরও পড়ুন- দ্বাদশ শ্রেণির পরীক্ষা নিয়ে রবিবার ২৩মে শিক্ষামন্ত্রীদের সঙ্গে বৈঠক কেন্দ্রীয় মন্ত্রীর

Advt

 

Related articles

আর জি কর-কাণ্ডে বিচারের আশ্বাস মুখ্যমন্ত্রীর, বিধানসভায় কেঁদে ফেললেন অভয়ার মা

বিধানসভায় প্রথম জবাবি ভাষণ দিচ্ছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Shuvendu Adhikari)। সেখানেই আর জি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের...

আর কোনও দিন ক্ষমতায় ফিরতে পারবেন না, ওই ‘চ্যাপ্টারই ক্লোজ’! কাকে তীব্র নিশানা শুভেন্দুর

”আর কোনও দিন ক্ষমতায় ফিরতে পারবেন না। ওই 'চ্যাপ্টারই ক্লোজ' হয়ে গিয়েছে”। মঙ্গলবার বাজেট অধিবেশনের (Budget Session) শুরুতে...

মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করে বিচার চাইলেন তামান্নার মা-মীণাক্ষিরা, দোষীদের দ্রুত শাস্তির আশ্বাস শুভেন্দুর

নদিয়ার কালীগঞ্জে বোমায় নিহত তামান্না শেখের মৃত্যুর এক বছর পূর্তির দিনে মুখ্যমন্ত্রীর ডাকে কলকাতায় গেলেন তার মা সাবিনা...

লখনউয়ের আগুনে বিয়ের স্বপ্ন পুড়ে ছাই অনামিকা ও হবু স্বামীর

আগামী নভেম্বরেই চারহাত এক হওয়ার কথা ছিল তাঁদের। দুই পরিবারের সম্মতিতে বিয়ের প্রস্তুতিও শুরু হয়ে গিয়েছিল। কিন্তু লখনউয়ের...