Saturday, June 27, 2026

নারদ মামলা: ২ নেতা গৃহবন্দি, সুব্রত-মদন হাসপাতালে

Date:

Share post:

কলকাতা হাইকোর্টের রায় অনুযায়ী নারদ মামলায় ধৃত চার হেভিওয়েট নেতা গৃহবন্দি। তবে সবাই যে বাড়িতে আছেন এমনটা নয়। অসুস্থ হলেও প্রেসিডেন্সি সংশোধনাগার থেকে কখনোই এসএসকেএম-এ (Sskm) যাননি মন্ত্রী ফিরহাদ হাকিম (Fakim Hakim)। সেই কারণে আদালত থেকে তাকে গৃহবন্দি থাকার নির্দেশ দেওয়া মাত্র তিনি জেল হেফাজত থেকে বাড়ি ফিরে যান। দীর্ঘ টালবাহানার পরে বান্ধবী বৈশাখী বন্দ্যোপাধ্যায় (Boishakhi Benarjee) হাত ধরে বাড়ি ফিরে গিয়েছেন শোভন চট্টোপাধ্যায় (Shobhan Chetterjee)। তবে চিকিৎসার কারণে এখনো এসএসকেএমের উডবার্ন ওয়ার্ডে রয়েছেন বর্ষীয়ান রাজনীতিবিদ তথা মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায় (Subrata Mukharjee) ও বিধায়ক মদন মিত্র (Madan Mitra)।

হাইকোর্টের রায় অনুযায়ী, গৃহবন্দি বা হোম অ্যারেস্ট হওয়ার পর সেইদিনই প্রেসিডেন্সি জেল থেকে বাড়ি চলে যান ফিরহাদ হাকিম।

শুক্রবার, রাতের দিকে আগের থেকে শারীরিক অবস্থার হওয়ার শোভন চট্টোপাধ্যায়কে প্রথমে এসএসকেএম থেকে প্রেসিডেন্সি জেলে যাওয়া হয়। কারণ তার ঠিকানা সংক্রান্ত একটি জটিলতা ছিল। সেই জটিলতা কাটিয়ে তিনি তাঁর গোলপার্কের বাড়িতে চলে যান। এখন এসএসকেএম হাসপাতালে উডবার্ন ওয়ার্ডে চিকিৎসাধীন দুই হেভিওয়েট নেতা মদন মিত্র এবং সুব্রত মুখোপাধ্যায়।

কেমন আছেন মদন মিত্র? এদিন একবার উডর্বান ওয়ার্ডের ব্যালকনিতে মদন মিত্রকে দেখা গেলে সাংবাদিকরা প্রশ্ন করেন, “কেমন আছেন মদনদা?” উত্তরে হাত নেড়ে শুধু নমস্কার জানিয়ে নিজের ঘরে চলে যান মদন মিত্র।

এসএসকেএম সূত্রের খবর, সুব্রত মুখোপাধ্যায় এবং মদন মিত্রের শারীরিক অবস্থা স্থিতিশীল। মদন মিত্রকে শুক্রবার থেকে খেপে খেপে অক্সিজেন দেওয়া হচ্ছে।

সুব্রত মুখোপাধ্যায়ের ভোকাল কর্ডের সমস্যা রয়েছে। সেই জন্য তার ভোকাল কর্ড থেরাপি অফ স্পিচ থেরাপি চলছে।

আরও পড়ুন:Cyclone Yass : যশ মোকাবিলায় তৈরি সেনাবাহিনী, নৌবাহিনী, উপকূলরক্ষী বাহিনী ও ইঞ্জিনিয়র টাস্ক ফোর্স

Advt

Related articles

এলন মাস্কের পরই শঙ্খ মিত্র, সিইও-দের আয়ের নিরিখে বিশ্বে ২ নম্বরে যাদবপুরের প্রাক্তনী

যাদবপুর বিশ্ববিদ্যালয় প্রাক্তনীর প্রতিদিনের বেতন ২৮ কোটি টাকা! নিশ্চই অবাক হচ্ছেন। কিন্তু এটাই বাস্তব এলেন মাস্ক হলেন বিশ্বের...

ইন্দিরা-সিদ্ধার্থের জমানা ফিরিয়ে আনতে চাইছে!পুলিশ বিল নিয়ে সরব কল্যাণ

সোমবার বিধানসভার একটি বিশেষ জরুরি অধিবেশনে পেশ হতে চলেছে The West Bengal Public Safety and Control of Anti-social...

৩ মাস ধরে মেয়ে নিখোঁজ, কষ্টের মধ্যেও ভবঘুরে তরুণীর জন্য মানবিক উদ্যোগ অসহায় বাবার

১৩ মার্চ থেকে নিখোঁজ মেয়ে(Missing Daughter), মাঝে আশার আলো দেখেছিলেন বাবা। কিন্তু সেই আশা বিলীন হয়ে গেল। দুর্গাপুরে...

শহিদ দিবসের কর্মসূচি ঘোষণা, কংগ্রেসের নিশানায় মনীশ গুপ্ত

বিগত কয়েক দশকে ২১ জুলাই ধর্মতলায় শহিদ তপর্ণ ছিল তৃণমূল কংগ্রেসের শক্তি প্রর্দশনের মঞ্চ। কংগ্রেস পৃথকভাবে মহাজাতি সদনে...