Monday, April 6, 2026

রাজস্থানের এই জেলায় দিন দশেকের মধ্যে করোনায় আক্রান্ত ৩১৫ শিশু, দেশে কি আছড়ে পড়ল তৃতীয় ঢেউ?

Date:

Share post:

বিশেষজ্ঞরা জানিয়েছিলেন, করোনার তৃতীয় ঢেউয়ে ব্যাপক হারে আক্রান্ত হবে শিশুরা। কিন্তু দেখা যাচ্ছে দ্বিতীয় ঢেউয়েই বেশ কিছু রাজ্যে করোনায় শিশুদের আক্রান্তের গ্রাফ ঊর্ধ্বমুখী। তবে কি করোনার তৃতীয় ঢেউ আছড়ে পড়েছে? শনিবার কর্ণাটকের পর রবিবার রাজস্থানের শিশুদের আক্রান্তের সংখ্যার খবর মিলেছে। রাজস্থানের দুঙ্গারপুরে ১০ থেকে ১১ দিনের মধ্যে প্রায় ৩০০-র বেশি শিশুদের করোনা আক্রান্ত হওয়ার ঘটনায় উদ্বেগ বাড়ছে।

আরও পড়ুন-‘যশ’-এর দৌলতে বদলে গিয়েছে তাজপুর সৈকতের রঙ! থিকথিক করছে লাল কাঁকড়া

জানা গিয়েছে, ১২ মে থেকে এখনও পর্যন্ত দুঙ্গারপুরে শিশু ও কমবয়সীদের আক্রান্তের সংখ্যা ৩১৫। এর মধ্যে ০ থেকে ৯ বছর বয়সীদের সংখ্যা ৬০। এর থেকে বেশি বয়সীদের মধ্যে আক্রান্তের সংখ্যা ২৫৫। তবে প্রশাসনের তরফে জানিয়ে দেওয়া হয়েছে, তৃতীয় ঢেউ শুরু হয়েছে, এমন কোনও রকম সম্ভাবনাই দেখা যায়নি। প্রশাসনের তরফে জানানো হয়েছে, ইতিমধ্যে সমস্ত করোনা আক্রান্ত শিশু ও কিশোর-কিশোরীদের সঠিক চিকিৎসা শুরু হয়েছে। সেখানকার হাসপাতালগুলিতে অক্সিজেন কনসেনট্রেটর ও অন্যান্য সরঞ্জাম মজুত রয়েছে। এছাড়া শিশুদের ক্ষেত্রে বিভাগগুলিকে আ‌লাদা ভাবে প্রস্তুত করা হয়েছে।

উল্লেখ্য, দেশে করোনার প্রথম ঢেউয়ে শিশুদের আক্রান্ত হওয়ার কথা সেভাবে শোনা না যায়নি। তবে দ্বিতীয় ঢেউয়ে শিশু ও কমবয়সীদের আক্রান্ত হওয়ার সংখ্যা অনেকটাই বেশি। অন্যদিকে গত ২ মাসে কর্ণাটকে করোনা আক্রান্ত প্রায় ৪০ হাজার শিশু।

Advt

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...