Friday, June 26, 2026

‘যশ’-এর দৌলতে বদলে গিয়েছে তাজপুর সৈকতের রঙ! থিকথিক করছে লাল কাঁকড়া

Date:

Share post:

ক্ষত শুকোয়নি আমফানের। এবার চোখ রাঙাচ্ছে ঘূর্ণিঝড় যশ। আর এই
ঘূর্ণিঝড় ‘যশ’ মোকাবিলায় প্রস্তুত পূর্ব মেদিনীপুর জেলা প্রশাসন। লকডাউনের কারণে পর্যটক নেই বললেই চলে। তবু কোনও ঝুঁকি নিতে রাজি নয় পুলিশ প্রশাসন । দিঘার সব হোটেল ফাঁকা করে দেওয়ার জন্য বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে।

এরই পাশাপাশি, ঝড়ের আগে শুনশান তাজপুরের সমুদ্র সৈকত। মানুষ না থাকার কারণে তাজপুর সৈকতে থিকথিক করছে লাল কাঁকড়া। যশ- এর দৌলতে লাল কাঁকড়া দল যেন নতুন করে প্রাণ ফিরে পেয়েছে । আগামীকাল সোমবার বিকেলের পর থেকে উপকূলবর্তী এলাকায় জারি হবে লাল সতর্কতা। প্রশাসনিক সূত্রে এমনটাই জানানো হয়েছেে।

দিঘার বিভিন্ন জায়গায় ইতিমধ্যেই মোতায়েন করা হয়েছে NDRF ও SDRF। রাজ্যজুড়ে কার্যত লকডাউন চলার কারণে পর্যটক শূন্য রয়েছে দিঘা। খাঁ খাঁ করছে সমুদ্র সৈকত। ঘূর্ণিঝড়ের আশঙ্কায় মৎস্যজীবীদের নৌকগুলিকে সমুদ্র থেকে দূরে, বালির চরে বেঁধে রাখা হয়েছে।

শনিবারই পূর্ব-মধ্য বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরি হয়। আজ রবিবার সকাল সাড়ে এগারোটায় গভীর নিম্নচাপে তা পরিণত হয়েছে। দিঘা থেকে দক্ষিণ-দক্ষিণ পূর্বে ৬৭০ কিমি দূরে এখন সেটি অবস্থান করছে। আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, ২৫ মে অতি শক্তিশালী ঘূর্ণিঝড়ে পরিণত হবে ‘যশ’। বুধবার সন্ধেবেলা পশ্চিমবঙ্গ উপকূলে আছড়ে পড়বে ‘যশ’।
যদিও মঙ্গলবার থেকেই ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা। মঙ্গলবার সন্ধেবেলা ৫০-৬০ কিমি বেগে বইবে ঝোড়ো হাওয়া। বুধবার সন্ধেয় ঘূর্ণিঝড়ের গতিবেগ হবে ১৫৫-১৬৫ কিমি। পারাদ্বীপ ও সাগরের মধ্যবর্তী এলাকায় আছড়ে পড়বে যশ।

Related articles

ভেনেজুয়েলার ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২৩৫, আহত অন্তত ৪৫০০! 

জোড়া ভূমিকম্পের জেরে বিধ্বস্ত ভেনেজুয়েলায় (post Earthquake effect in Venezuela) লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা। এখনও পর্যন্ত ২৩৫ জনের...

শুক্রের সকালে ঝলমলে আবহাওয়া, বেলা বাড়তেই দুর্যোগের পূর্বাভাস হাওয়া অফিসের

ভরা বর্ষার মরশুমে (Monsoon Weather) শুক্রবার দুপুরের পর থেকে দক্ষিণবঙ্গের জেলায় জেলায় ঝড় বৃষ্টির পূর্বাভাস দিল হাওয়া অফিস...

তারাতলার গোডাউন দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ১৫, উদ্ধারকাজে হাত লাগালো ভারতীয় রেল

তারাতলার নির্মীয়মান গোডাউনের (Taratala Godown Collapse) ছাদ ভেঙে পড়ার ঘটনায় প্রায় ৪৪ ঘণ্টার বেশি সময় অতিক্রান্ত, এখনও চলছে...

দাম বাড়তে চলেছে পাউরুটির! বড় সিদ্ধান্তের পথে একাধিক বেকারি সংস্থা

জ্বালানির দাম বৃদ্ধিতে সরাসরি প্রভাব পড়েছে সাধারণ মানুষের জীবনযাত্রায়। এবার প্রভাব পড়তে পারে প্রাতরাশের মেনুতেও। কারণ মধ্যবিত্তের প্রিয়...