Friday, June 26, 2026

যশের মোকাবিলায় বিশেষ টিম লালবাজারের

Date:

Share post:

ধেয়ে আসছে ঘূর্ণিঝড় যশ। ইতিমধ্যেই সতর্ক রাজ্য প্রশাসন। বিভিন্ন জায়গায় প্রশাসনিক তরফে সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হচ্ছে। আমফানের (Amphan) স্মৃতি মনে রেখে প্রস্তুত হচ্ছে কলকাতা পুলিশ (Police)। যদিও পূর্বাভাস অনুযায়ী, যশের প্রভাব কলকাতায় বেশি মাত্রায় পড়বে না। তবু সতর্ক কলকাতা (Kolkata) পুলিশ। রবিবার

ঘূর্ণিঝড় মোকাবিলায় বিশেষ টিম গঠন করল লালবাজার। পুলিশ কমিশনার সৌমেন মিত্রর (Soumen Mitra) নেতৃত্বে বৈঠকের পর বিশেষ টিম গঠন করা হয়েছে।

সোমবার থেকেই কাজ শুরু করবে বিশেষ টিম ‘ইউনিফায়েড কম্যান্ড এজেন্সি’। যশের মোকাবিলায় বিশেষ দলে রয়েছেন সেনা-এনডিআরএফ-বি এসএনএলের কর্তারা। ঘূর্ণিঝড় মোকাবিলায় বিশেষ দলে রয়েছেন পূর্ত দফতর, সিইএসসির (Cesc) আধিকারিকরাও।

আমফানের সময় ঝড়ে গাছ পড়ে বা বিদ্যুতের খুঁটি উপড়ে বিপর্যস্ত হয়েছিল কলকাতা। বৃষ্টির জেরে বেশ কিছু জায়গা জলমগ্ন হয়। সেই কারণেই এবার সব দফতরকে সঙ্গে নিয়ে বিশেষ টিম গঠন করেছে লালবাজার।

Advt

Related articles

আজ কত দামে মিলছে পেট্রোল-ডিজেল? দেখে নিন একনজরে

পেট্রোল-ডিজেলের (Petrol Diesel Price) দামের দিকে নজর থাকে সাধারণ মানুষ থেকে শুরু করে পরিবহণ ক্ষেত্রের সকলেরই। শুক্রবার (২৬...

সাহিত্য সম্রাটের জন্মজয়ন্তীতে ‘বন্দেমাতরম মিউজিয়াম’ তৈরির ঘোষণা মুখ্যমন্ত্রীর

'বন্দেমাতরম' স্রষ্টার ১৮৯-তম জন্মজয়ন্তীতে সাহিত্য সম্রাটের কলেজ স্ট্রিটের বাসভবন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে (Bankim Chandra Chattopadhyay)...

ফের সোনার দামে স্বস্তি! কত কমল সোনার দাম

সপ্তাহের শুরুতে মধ্যবিত্তের কপালে ভাঁজ পড়লেও ফের কমছে হলুদ ধাতুর দাম। যাতে মিলছে স্বস্তির নিঃশ্বাস। আপনি যদি এই...

সাহিত্য সম্রাটের ১৮৯-তম জন্মজয়ন্তীতে কলেজ স্ট্রিটের বঙ্কিম বাসভবনে শ্রদ্ধার্ঘ্য মুখ্যমন্ত্রীর

বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের ১৮৯-তম জন্মজয়ন্তীর (Bankim Chandra Chattopadhyay Anniversary) উপলক্ষ্যে শুক্রবার সাহিত্য সম্রাটের স্মৃতি বিজড়িত কলেজ স্ট্রিটের বাসভবনে (৫,...