Saturday, April 4, 2026

আচ্ছে দিনের ‘মিথ্যাচার’: মাথাপিছু আয়ে ভারতকে পিছনে ফেলল বাংলাদেশও

Date:

Share post:

করোনা পরিস্থিতিতে(corona situation) বেহালদশা ভারতের। লাফিয়ে লাফিয়ে বাড়ছে আক্রান্ত ও মৃতের সংখ্যা। গুরুতর এই পরিস্থিতি সামাল দিতে ব্যর্থ মোদি সরকার(Modi government) ঘরে-বাইরে সমানভাবে বিদ্ধ হচ্ছেন সমালোচনা। এমন অবস্থাতেই আচ্ছে দিনের স্বপ্নে মশগুল মোদি সরকারের কাটা ঘায়ে নুনের ছিটে দিলো বাংলাদেশ। সম্প্রতি বাংলাদেশের(Bangladesh) জাতীয় পরিকল্পনা বিষয়ক মন্ত্রী দাবি করলেন এই মুহূর্তে বাংলাদেশের মাথাপিছু আয় ভারতের(INDIA) চেয়ে বেশি। প্রসঙ্গত গত বছরই এই পূর্বাভাস দিয়েছিল আইএমএফ(IMF)। এবার তা মিলে গেল হাতেনাতে।

বাংলাদেশের জাতীয় পরিকল্পনা বিষয়ক মন্ত্রী(planning minister) এম এ মান্নান সম্প্রতি জানান, বর্তমানে বাংলাদেশের মাথাপিছু আয় বৃদ্ধি পেয়ে হয়েছে ২,২২৭ মার্কিন ডলার। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ ১ লক্ষ ৮৮ হাজার ৮৭৩ টাকা। গতবছর যা ছিল ২,০৬৮ মার্কিন ডলার। অর্থাৎ অংকের হিসেবে বাংলাদেশের মাথাপিছু আয় বেড়েছে ১৬৩ ডলার। অর্থাৎ গত বছরের তুলনায় এ বছর ৯% আয় বেড়েছে বাংলাদেশবাসীর। পাশাপাশি ভারতের মাথাপিছু আয় যদি দেখা যায় তবে তা হলো মাত্র ১,৯৪৭ মার্কিন ডলার। অর্থাৎ বাংলাদেশের তুলনায় ২৮০ মার্কিন ডলার কম। স্বাভাবিকভাবেই এই তথ্য প্রকাশ্যে আসার পর দেশবাসীকে ট্রিলিয়ন অর্থনীতির স্বপ্ন দেখানো মোদি সরকারের নগ্ন চেহারাটা আরও একবার প্রকাশ্যে চলে এসেছে।

আরও পড়ুন:পারফেক্ট ক্রাইম’: কোথায় স্টোনম্যান?

প্রসঙ্গত, করোনা পরিস্থিতি ও লকডাউনের কারণে গত বছর ভারতের অর্থনৈতিক বৃদ্ধি ব্যাপকভাবে প্রভাবিত হয়েছিল। সেই সময় আইএমএফের তরফে রিপোর্ট পেশ করে জানানো হয়েছিল ২০২০ সালে মাথাপিছু আয়ে ভারতকে পেছনে ফেলে দেবে বাংলাদেশ। যদিও সে দাবি কার্যত ফুৎকারে উড়িয়েছিল কেন্দ্রীয় সরকার। বছর শেষে সেটাই এবার সত্যি হয়ে দেখা দিল। উল্লেখ্য, অর্থনীতির ভাষায় মাথাপিছু আয় হল নির্দিষ্ট ভৌগোলিক এলাকায় বাসবাসকারী সকলের গড় আয়।

Advt

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...