Saturday, April 4, 2026

করোনা আবহে পরীক্ষা নিয়ে রাজ্যগুলির সঙ্গে বৈঠকে কেন্দ্র

Date:

Share post:

অতিমারির জেরে পিছিয়ে গিয়েছে একাধিক বোর্ডের দ্বাদশ শ্রেণির পরীক্ষা। স্থগিত হয়ে গিয়েছে একাধিক গুরুত্বপূর্ণ প্রবেশিকা পরীক্ষাও। তাই সেই পরীক্ষাগুলির বিষয়ে রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের শিক্ষামন্ত্রী ও শিক্ষাসচিবদের সঙ্গে বৈঠকে বসতে চলেছে কেন্দ্র। রবিবারই একটি ভার্চুয়াল বৈঠকের মাধ্যমে পরীক্ষা সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা করা হবে। বৈঠকের সভাপতিত্ব করবেন কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। এছাড়াও কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী রমেশ পোখরিওয়াল নিশাঙ্ক এই বৈঠকে উপস্থিত থাকবেন।
পরীক্ষা সংক্রান্ত বিষয়টি নিয়ে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলিতে চিঠি পাঠিয়েছে। শনিবার একটি টুইট করে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী লিখেছেন, ‘‘নিজের প্রিয় ছাত্রছাত্রীদের জীবনে প্রভাব ফেলবে, এমন কোনও সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে সকল রাজ্য সরকার এবং সব পক্ষের সঙ্গে বিস্তারিত আলোচনা হোক, এমনটাই চান প্রধানমন্ত্রী।” পোখরিয়াল আরও জানিয়েছেন, করোনাভাইরাস পরিস্থিতিতে পড়ুয়া এবং শিক্ষকদের সুরক্ষার বিষয়টি বিবেচনা করে কীভাবে পরীক্ষা নেওয়া যায়, তা খতিয়ে দেখছে স্কুলশিক্ষা দফতর, শিক্ষা মন্ত্রক এবং সিবিএসই।
জানা গেছে, এই বৈঠকে থাকছেন না রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। রাজ্যের পক্ষ থেকে শিক্ষাসচিব মনীশ জৈনে ছাড়াও বৈঠকে উপস্থিত থাকবেন মধ্যশিক্ষা পর্ষদ সভাপতি ও উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ সভানেত্রী।

Advt https://shrachirealty.com/project/renaissance/

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...