Thursday, April 23, 2026

ঘণ্টায় ১৬৫ কিমি বেগে আসবে যশ ! জারি কড়া সতর্কতা

Date:

Share post:

প্রবল শক্তি বাড়িয়ে পশ্চিমবঙ্গ ও ওড়িশা উপকূলে আছড়ে পড়তে চলেছে ঘূর্ণিঝড় ‘যশ’। বুধবার দক্ষিণবঙ্গ ও পূর্ব মেদিনীপুরের উপকূলবর্তী জুড়ে দুর্যোগের আশঙ্কা তৈরি হয়েছে। প্রবল বৃষ্টির সতর্কবার্তা শুরু হয়েছে উত্তরবঙ্গেও। যশ নিয়ে পশ্চিমবঙ্গ ও ওড়িশা, এই দুই রাজ্যেই আজ থেকে সতর্কতা জারি করা হয়েছে। আবহাওয়া দফতর (IMD) জানিয়েছে, ‘যশ’-এর শক্তিও হবে আমফান মতোই। বঙ্গোপসাগরে তৈরী হচ্ছে নিম্নচাপ। আর সেই নিম্নচাপ তীব্র থেকে তীব্রতর হয়ে ঘূর্ণিঝড়ের আকার নিয়ে বঙ্গোপসাগরের উপকূলে আছড়ে পড়বে বলে সতর্ক করেছে আবহাওয়া দফতর।
গতকাল আবহাওয়া দফতরের তরফে একটি সাংবাদিক বৈঠক করা হয়। সেখানেই IMD-র ডিরেক্টর জেনারেল জানান,২৬ তারিখ সন্ধ্যে নাগাদ ‘যশ’ আছড়ে পড়বে পশ্চিমবঙ্গ ও ওড়িশায়। এই ঝড়ের গতিবেগ থাকবে ১৫৫ থেকে ১৬৫ কিমি। সঙ্গে ভারি বৃষ্টিপাত। উপকূলবর্তী এলাকায় ক্ষতির সম্ভাবনা বেশি। গতকাল সকাল থেকেই পূর্ব-মধ্যে বঙ্গোপসাগরের উপরে একটি নিম্নচাপ তৈরি হয়েছে৷ আগামিকালের মধ্যেই তা গভীর নিম্নচাপে পরিণত হবে৷ এর পর উত্তর এবং উত্তর পশ্চিম দিকে সরে গিয়ে সেটি ২৪ তারিখ ঘূর্ণিঝড়ে পরিণত হবে৷ পরবর্তী ২৪ ঘণ্টায় অতি শক্তিশালী ঘূর্ণিঝড়ে পরিণত হবে৷ এর পর থেকেই আরও উত্তর এবং উত্তর পশ্চিম দিকে সরে ধীরে ধীরে শক্তি বাড়িয়ে ২৬ মে সকালে পশ্চিমবঙ্গ, বাংলাদেশ এবং ওড়িশা উপকূলের কাছে পৌঁছবে ‘যশ’।
সোমবার দু’দফায় শক্তি বাড়িয়ে ঘূর্ণিঝড়ের আশঙ্কা করা হচ্ছে। মঙ্গলবার থেকেই বইবে ঝোড়ো হাওয়া। বুধবার তা আরও শক্তি বাড়িয়ে আছড়ে পড়বে পশ্চিমবং উপকূলে। ঠিক কোথায় আছড়ে পড়বে ‘যশ’, তা স্পষ্ট হবে সোমবারের মধ্যেই।
এদিকে ‘যশ’এর মোকাবিলায় প্রস্তুত রাজ্য সরকার। উপান্ন তে ইতিমধ্যেই তৈরি হয়েছে কন্ট্রোল রুম। জেলায় জেলায় পৌঁছে গিয়েছে এনডিআরএফ টিম।গোটা বিষয়টিতে নজরদারি চালাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শনিবারই সমস্ত শীর্ষ আধিকারিক, জেলাশাসক এবং পুলিশ সুপারদের সঙ্গে নিয়ে বৈঠক করেন মুখ্যমন্ত্রী।

Advt https://shrachirealty.com/project/renaissance/

Related articles

অতন্দ্র প্রহরীর মতো রাত জেগে আজ বিজেপির দফারফা করেছি: অভিষেক  

রাজ্যে বিধানসভা নির্বাচনের প্রথমদফার ভোটগ্রহণ হল বৃহস্পতিবার। আর সেদিন সন্ধেয় দলীয় প্রার্থীর হয়ে মেটিয়াবুরুজের কারবার পিঙ্ক স্কোয়ার থেকে...

ভোটের মুখে স্বস্তি সুজিতের, ইডির তলবে আপাতত স্থগিতাদেশ আদালতের 

নিয়োগ সংক্রান্ত একটি পুরনো মামলায় রাজ্যের মন্ত্রী সুজিত বসুকে বড়সড় স্বস্তি দিল আদালত। ইডি যে অহেতুক হয়রানি করছে,...

দোকান ‘দিদিই’ বানিয়ে দিয়েছেন: জানালেন মোদিকে ঝালমুড়ি খাওয়ানো বিক্রেতার বাবা

বিজেপির শাসনে কর্মসংস্থানের বড়াই করা বিজেপির নেতাদের মুখে কার্যত ঝামা ঘষে দিয়েছে প্রধানমন্ত্রীর ঝাড়গ্রামে ঝালমুড়ি খাওয়া। যে বিক্রেতা...

বৌবাজারে হবে সোনার হাব: নয়নার ভোটপ্রচারে ব্যবসায়ীদের পাশে থাকার বার্তা তৃণমূল সুপ্রিমোর

বৌবাজারে (Boubazar) হবে সোনার হাব- এই প্রতিশ্রুতিকে সামনে রেখেই কলকাতার চৌরঙ্গীর (Chowringhee) জনসভা থেকে ব্যবসায়ীদের পাশে থাকার বার্তা...