Saturday, March 14, 2026

‘কুমিরেরা নির্দোষ’, মোদির কান্নার সঙ্গে কুমিরের তুলনা টানতে নারাজ রাহুল

Date:

Share post:

অতিমারির জেরে দেশজুড়ে লাফিয়ে লাফিয়ে বাড়ছে মৃত ও আক্রান্তের সংখ্যা। গুরুতর এই পরিস্থিতির জন্য সরাসরি দেশের প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদিকে(Narendra Modi) দায়ী করেছে বিরোধী শিবির। ঘরে তো বটেই বাইরেও আন্তর্জাতিক সংবাদমাধ্যমের তীব্র কটাক্ষের মুখে পড়তে হয়েছে দেশের প্রধানমন্ত্রীকে(Prime Minister)। এহেন পরিস্থিতিতেই সম্প্রতি মারণ ভাইরাসে মৃত ব্যক্তিদের কথা স্মরণ করে আবেগপ্রবণ হয়ে পড়েন মোদি। তাঁর চোখ ভরে আসে জলে। যদিও মোদির এই কান্নাকে কুম্ভীরাশ্রু বলে কটাক্ষ করেছে নেটিজেনরা। এরপরই পাল্টা টুইটে রাহুল লিখলেন ‘কুমিরেরা নির্দোষ’। স্বাভাবিকভাবেই রাহুলের এই টুইট ব্যাপকভাবে ভাইরাল হয়েছে।

করোনার কারণে গোটা দেশজুড়ে যেভাবে মৃতের সংখ্যা বেড়ে চলেছে তাতে রীতিমতো আতঙ্কিত দেশবাসী। একইসঙ্গে নিত্য প্রয়োজনীয় ওষুধ, অক্সিজেন, হাসপাতালে বেডের সংকট ভয়াবহ আকার ধারণ করেছে। এই পরিস্থিতিতে বারাণসী লোকসভা কেন্দ্রের স্বাস্থ্যকর্মীদের সঙ্গে ভার্চুয়াল বৈঠকে বসেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেখানেই করোনায় মৃত ব্যক্তিদের কথা স্মরণ করে কাঁদতে দেখা যায় মোদিকে। তবে মোদির এই কান্নাকে ‘অভিনয়’ বলে কটাক্ষ করেছে নেটিজেনরা। কান্নার ভিডিও সোশ্যাল-মিডিয়ায় ভাইরাল হওয়ার পাশাপাশি ছড়িয়ে পড়েছে একের পর এক মিম। বেশিরভাগ নেটিজেন এই কান্নাকে ‘কুম্ভীরাশ্রু’ বলে তোপ দেগেছে। তবে মোদির কান্না নিয়ে কুমিরকে দোষারোপ, এই বিষয়টাতে বোধহয় আপত্তি রয়েছে রাহুল গান্ধীর। যার ফলে টুইট করে কুমিরকে নির্দোষ বলে দাবি করেছেন তিনি।

শুধু তাই নয়, আরো এক টুইটে করোনায় মৃত্যু মিছিল ও অর্থনীতির বেহাল অবস্থার তালিকা তুলে ধরে রাহুল লিখেছেন, “ভ্যাকসিন নেই, জিডিপি নিম্নগামী, করোনায় মৃতের সংখ্যা শিখর ছুঁয়েছে। এর দায় কি সরকারের? মোদি কাঁদছেন।”

Advt

 

spot_img

Related articles

হরমুজ থেকে ভারতের দিকে রওনা দিল জাহাজ: আসছে এলপিজি ট্যাঙ্ক

অবশেষে হরমুজে আটকে থাকা ভারতের জাহাজগুলিকে ছাড়ার অনুমতি দিল ইরান। ভারত সরকারের পক্ষ থেকে পূর্ব হরমুজে (Strait of...

সাপ্লিমেন্টারি তালিকা কবে? কমিশনের কর্মশালায় একগুচ্ছ প্রশ্ন তৃণমূলের 

বিধানসভা ভোটের রণদামামা বাজার আগেই ভোটার তালিকা নিয়ে নিজেদের আপত্তির কথা আরও একবার স্পষ্ট করল তৃণমূল কংগ্রেস। শুক্রবার...

মোদি রাজ্যে পা রাখার আগেই ‘গো ব্যাক’! বিরাট হোর্ডিং শহরজুড়ে

বিজেপির রাজ্য নেতাদের কলঙ্কিত অত্যাচারে বিধ্বস্ত গোটা বাংলা। বারবার তাঁদের ডেইলি প্যাসেঞ্জার জাতীয় নেতারা এসে যে পেপ-টক দেওয়ার...

কর্মীদের চোখের চিকিৎসায় উদ্যোগী মার্লিন গোষ্ঠী, দুই কেন্দ্রে আয়োজিত হল পরীক্ষা শিবির 

কর্মীদের শারীরিক সুস্থতা ও স্বাস্থ্যের দিকে নজর দিতে অভিনব উদ্যোগ নিল দেশের অন্যতম আবাসন নির্মাণকারী সংস্থা মার্লিন গোষ্ঠী।...