Monday, April 6, 2026

সবংয়ে ‘কোভিড সেফ হোম’ চালু করলেন মন্ত্রী মানস ভুঁইয়া

Date:

Share post:

করোনার দ্বিতীয় ঢেউয়ের জেরে আতঙ্কিত দেশবাসী। কঠিন এই পরিস্থিতির মোকাবিলায় কোমর বেঁধে মাঠে নেমেছে রাজ্য সরকার। গুরুতর এই পরিস্থিতিতে করোনা রোগীদের সুবিধার্থে সবং(Sabang) ব্লকের দশগ্রাম প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রকে ২০ সজ্জার কোভিড সেফহোম হিসেবে চালু করা হলো। রবিবার এই কোভিড সেভ হোমের(covid safehome) উদ্বোধন করেন রাজ্যের জল সম্পদ উন্নয়ন মন্ত্রী তথা সবংয়ের বিধায়ক মানস ভুঁইয়া(Manas bhunia)।

সরকারি সূত্রে জানা গিয়েছে আপাতত এই সেভ হোমটি ২০ শয্যাবিশিষ্ট হলেও আগামী দিনে প্রয়োজনমতো বাড়ানো হবে বেডের সংখ্যা। পাশাপাশি এখানে ২৪ ঘন্টার জন্য রোগীর দেখাশোনায় থাকবেন চিকিৎসক, অভিজ্ঞ নার্স এবং স্বাস্থ্যকর্মীরা। পাশাপাশি প্রতিটি বেডে রাখা হচ্ছে অক্সিজেনের ব্যবস্থা। রবিবার এই সেফ হোমের উদ্বোধনে রাজ্যের মন্ত্রী ডাক্তার মানস ভুঁইয়ার পাশাপাশি উপস্থিত ছিলেন খড়্গপুর মহকুমা শাসক আজমল হোসেন, জেলা স্বাস্থ্য আধিকারিক নিমাই মন্ডল, ব্লক স্বাস্থ্য আধিকারিক ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক এবং প্রাক্তন বিধায়ক গীতা ভূঁইয়া।

Advt

 

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...