Friday, June 26, 2026

এবার বাংলাদেশি পাসপোর্ট থেকে উঠে যাচ্ছে ইসরায়েল ভ্রমণের বিধিনিষেধ 

Date:

Share post:

এখন থেকে বাংলাদেশি পাসপোর্টে ‘ইসরায়েল ছাড়া বিশ্বের সব দেশের ক্ষেত্রে বৈধ’ কথাটি আর লেখা থাকবে না। পাসপোর্ট অধিদফতরের কর্মকর্তারা বলছেন, সরকারের সিদ্ধান্তেই নতুন ই-পাসপোর্ট থেকে ইসরায়েলের প্রসঙ্গটি বাদ দেওয়া হচ্ছে। এখন লেখা থাকবে–‘এই পাসপোর্ট বিশ্বের সব দেশের ক্ষেত্রে বৈধ।’ তবে বিষয়টি এখন পর্যন্ত সরকারের পক্ষ থেকে কোনও ঘোষণার মধ্য দিয়ে জানানো হয়নি। এ বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের সচিব মোকাব্বির হোসেন  বলেন, ‘আমাদের সংবিধানেই আছে সবার সঙ্গে বন্ধুত্ব, কারও সঙ্গে শত্রুতা নয়। দেশের স্বার্থে এটা করা হচ্ছে। তবে ই-পাসপোর্টে পরিবর্তন এলেও এমআরপিতে তা আগের মতোই থাকছে।’

বাংলাদেশি নাগরিকদের পাসপোর্টে এক সময় লেখা থাকতো- ‘দিস পাসপোর্ট ইজ ভ্যালিড ফর অল কান্ট্রিজ অব দ্য ওয়ার্ল্ড এক্সসেপ্ট ইসরায়েল, তাইওয়ান, অ্যান্ড দ্য রিপাবলিক অব সাউথ আফ্রিকা।’ পরে দক্ষিণ আফ্রিকা ও তাইওয়ানের নামটি ওই নিষেধাজ্ঞার তালিকা থেকে বাদ গেলেও ইসরায়েল থেকে যায়। এখন ই-পাসপোর্টে ইসরায়েল উঠিয়ে দিয়ে লেখা থাকবে- ‘দিস পাসপোর্ট ইজ ভ্যালিড ফর অল কান্ট্রিজ অব দ্য ওয়ার্ল্ড’।

ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদফতরের মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আইয়ূব চৌধুরী বলেন, ‘পাসপোর্টের আন্তর্জাতিক মাননিশ্চিত করতে বা বৃদ্ধি করতে যা যা দরকার তা করা হচ্ছে। পৃথিবীর কোনও পাসপোর্টে বাড়তি কথা লেখা নেই।  ই-পাসপোর্ট ও মেশিন রিডেবল পাসপোর্টের এক নাগরিকের যেসব তথ্য থাকা দরবার সেগুলো রাখা হয়। সেটা পৃথিবীর সব দেশের ইমিগ্রশনের জন্য প্রযোজ্য। এর বাইরে কোনও কিছু গুরুত্বপূর্ণ না।’

অতীতে পাসপোর্টে ইসরায়েল ছাড়া পৃথিবীর সব দেশে ভ্রমণের জন্য ব্যবহারের যে সতর্ক বার্তাটি ছিল সেটি তুলে দেওয়া প্রায় এক বছরেররও বেশি সময়ের আগের সিদ্ধান্ত। এটি এখন বাস্তবায়ন হচ্ছে বলেও জানান তিনি। মহাপরিচালক বলেন, ‘আমাদের ই-পাসপোর্ট যেগুলো বিদেশে প্রিন্টের জন্য পাঠানো হয়েছিল, সেগুলো আসতে শুরু করেছে। সেসব পাসপোর্টে ওই লেখাটি নেই।’

আরও পড়ুন- রাজস্থানের এই জেলায় দিন দশেকের মধ্যে করোনায় আক্রান্ত ৩১৫ শিশু, দেশে কি আছড়ে পড়ল তৃতীয় ঢেউ?

Advt

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...