Friday, April 3, 2026

অবশেষে পুলিশের হাতে গ্রেফতার সুশীল কুমার

Date:

Share post:

অবশেষে পুলিশের হাতে গ্রেফতার হলেন সুশীল কুমার( Sushil kumar)। ১৮ দিন লুকিয়ে থাকার পর শেষমেশ শনিবার রাতে গ্রেফতার করা হয় পাঞ্জাব থেকে। গ্রেফতার করা হয় সুশীলের সহযোগী অজর কুমারকেও।

পুলিশ সুত্রের খবর,” পাঞ্জাবের জলন্দরের কাছাকাছি জায়গা থেকেই গ্রেফতার করা হয় সুশীল ও তাঁর সহযোগীকে।” শনিবার এই দুজনকে পাঞ্জাব পুলিশ আটক করার পর, তুলে দেওয়া হয়েছে দিল্লি পুলিশের হাতে।

গত ৪ মে দিল্লির ছত্রশাল স্টেডিয়ামে সাগর রানাকে খুনের অভিযোগে জড়িয়ে পড়েন সুশীল। ওই সময় ঘটনাস্থলে উপস্থিত প্রত্যেকের নামে অভিযোগ দায়ের করা হয়েছিল। পুলিশ সূত্রে খবর সাগর রানাকে বাড়ি থেকে ডেকে নিয়ে আসেন সুশীল। স্টেডিয়ামে হাতাহাতির পর প্রান হারান সাগর। এরপরই ফেরার হয়ে   যায় অলিম্পিক্সে জোড়া পদক জয়ী কুস্তিগীর সুশীল। সুশীলের খোঁজ না পেয়ে দিল্লি পুলিশ পুরষ্কারের ঘোষণাও করেন। দিল্লি পুলিশের তরফ থেকে বলা হয়, যে সুশীলের খোঁজ এনে দিতে পারবে তাকে এক লক্ষ টাকার পুরষ্কার দেওয়া হবে। শেষমেশ শনিবার পাঞ্জাব থেকে গ্রেফতার করা হয় সুশীলকে।

আরও পড়ুন:২৩ মে, রবিবারের বাজার দর

 

Advt

 

Related articles

কোথায় বিজেপি বিধায়ক: ইন্দাস থেকে প্রশ্ন অভিষেকের

ইন্দাসে বিজেপি বিধায়ক নির্মল কুমার ধারাকে এলাকায় দেখাই যায় না বলে তীব্র আক্রমণ শানালেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ...

ভবানীপুরে শুভেন্দু-ঘনিষ্ঠ RO, নিয়ম ভেঙে দায়িত্বে আধিকারিকরা: CEO-কে প্রশ্ন তৃণমূলের

নির্বাচনের আগে নির্বাচনী আচরণবিধির দোহাই দিয়ে যেভাবে রাজ্যের প্রশাসন ও পুলিশ পদে বদল করেছে জাতীয় নির্বাচন কমিশন (Election...

লক্ষ্ণণের চিঠিতে বড় দায়িত্বের খবর সৌরিশসকে, বঙ্গ ক্রিকেটে খুশির হাওয়া

বাংলা ক্রিকেটের জন্য সুখবর। বিসিসিআইয়ের কোচিংয়ের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন সৌরাশিস লাহিড়ী (Sourashish lahiri)। ‘ইমার্জিং ইন্ডিয়া’র কোচ হিসাবে নির্বাচিত...

ভোটার কারচুপিতেই ক্ষমতায় চন্দ্রবাবু! মধ্যরাতে ১৭ লক্ষ ভোট, প্রশ্ন প্রভাকর-প্রশান্ত-কুরেশির

বাংলায় নির্বাচনের আগে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার দলীয় কর্মী, এজেন্টদের সতর্ক করছেন, যাতে তাঁরা ভোট শেষ হওয়ার...