Friday, June 26, 2026

যশ’ আতঙ্ক : টালা ট্যাঙ্ককে বাঁচাতে বেশি করে জল ভরার নির্দেশ

Date:

Share post:

প্রবল শক্তি নিয়ে ধেয়ে আসছে সাইক্লোন যশ (cyclone Yass) । তার তাণ্ডবলীলার ক্ষমতা কতটা হতে পারে সে ব্যাপারে আলিপুর আবহাওয়া দফতর (Alipur weather office) ইতিমধ্যেই কলকাতা পুরসভাকে (Kolkata corporation) পূর্বাভাস দিয়েছে। তাই টালা ট্যাঙ্ককে ,(tala tank) বাঁচাতে বেশ কয়েকটি পদক্ষেপ নেওয়া শুরু হয়েছে কলকাতা পুরসভার তরফে। কারণ কলকাতা পুরসভার বিভিন্ন এলাকার এবং সেইসঙ্গে বৃহত্তর কলকাতার পানীয় জলের জোগান দেয় এই টালা ট্যাঙ্ক। তাই কোনভাবেই এই টালা ট্যাঙ্ক এর ক্ষতি হতে দেওয়া চলবে না। পুরসভার ইঞ্জিনিয়ার ও বাস্তুকাররা বেশ কয়েক দফায় টালা ট্যাঙ্ক ঘুরে দেখেছেন। সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত হয়েছে চারটি প্রকোষ্ঠে সমান জল ভরে রাখতে হবে। তাহলেই ঝড়ের হাত থেকে বাঁচানো যাবে এই শতাব্দীপ্রাচীন জলাধারটিকে। কারণ ট্যাঙ্ক চারদিক দিয়ে সমান ভারী থাকলে , যেদিক দিয়েই ঝোড়ো হাওয়ার দাপট আসুক না কেন তা হেলে পড়ার সম্ভাবনা থাকবে না। সে কথা মাথায় রেখেই এই ট্যাঙ্কের চারটি প্রকোষ্ঠ বা চেম্বারে জল ভরা হচ্ছে। প্রায় ১৫-১৬ লিটার জল ভরা হবে প্রতিটিতে।

 

সাধারণত জলাধারটির ৪টি চেম্বারে ১৮-১৯ ফুট জল ভরে রাখা হয়। তার মধ্যে কোনটিতে কিছুটা কম বেশি হয়ে যায়। প্রতিটি চেম্বার ২০ ফুট উঁচু। টালা জলাধারে ৯০ লক্ষ গ্যালন জল ধরে। কিন্তু ঝড়ের গতিবেগের কথা মাথায় রেখে ২৫ ও ২৬ তারিখ ১৫ থেকে ১৬ ফুট জল ভর্তি করা হবে। ২০ ফুট চেম্বারে ১৯ ফুট উচ্চতার জল করলে হাওয়ার দাপটে জল উছলে পড়ার ভয় থাকতে পারে। সেক্ষেত্রে আবার অন্য বিপদ দেখা দিতে পারে। তাই চারটি প্রকোষ্ঠেই সমান মাপের অর্থাৎ ১৫ থেকে ১৬ ফুট জল ভরা থাকবে। তাহলে এই বৃহৎ জলাধারটির ভারসাম্য বজায় থাকবে।

Related articles

শহিদ দিবসের কর্মসূচি ঘোষণা, কংগ্রেসের নিশানায় মনীশ গুপ্ত

বিগত কয়েক দশকে ২১ জুলাই ধর্মতলায় শহিদ তপর্ণ ছিল তৃণমূল কংগ্রেসের শক্তি প্রর্দশনের মঞ্চ। কংগ্রেস পৃথকভাবে মহাজাতি সদনে...

অন্যায়ের সঙ্গে কোনও আপস নয়, স্পষ্ট বার্তা মমতার

অন্যায়ের বিরুদ্ধে আপস না করে প্রতিবাদের বার্তা দিলেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banarjee)ও তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা...

‘ল্যান্ড-লাভ জিহাদ’ রুখতে কঠিন পরিকল্পনার কথা শোনালেন মুখ্যমন্ত্রী

চৈতন্যদেব, নেতাজি, শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মাটিতে রাষ্ট্রবিরোধীদের কোনও জায়গা নেই। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের এক দেশ, এক প্রধান, এক বিধান, এক...

UCC-র মাধ্যমে রাজ্যে মেরুকরণের প্রচেষ্টা বিজেপির! বিরোধিতায় সরব তৃণমূল

আগামী সোমবার রাজ্য বিধানসভার অধিবেশনে অভিন্ন দেওয়ানি বিধি (ইউনিফর্ম সিভিল কোড বা UCC) সংক্রান্ত বিল পেশ হবে। বিধানসভা...