Friday, April 3, 2026

ঘূর্ণিঝড়ে বিপদে পড়লে বা সমস্যা দেখা দিলে সাহায্য পেতে জরুরি ফোন নম্বর

Date:

Share post:

ঘূর্ণিঝড় মোকাবিলায় প্রায় সব প্রস্তুতিই সেরে ফেলেছে রাজ্যের বিভিন্ন দফতর। তৈরি হয়েছে আলাদা আলাদা কন্ট্রোল রুম। কোনও বিপদে পড়লে বা সমস্যা দেখা দিলে কন্ট্রোল রুমে ফোন বা হোয়াটসঅ্যাপ করলে পাওয়া যাবে সাহায্য। ঘূর্ণিঝড় ‘ইয়াস’ মোকাবিলায় নবান্নের তরফেও প্রকাশ করা হয়েছে বেশ কিছু হেল্পলাইন নম্বর।

◾ঘূর্ণিঝড়ের সময়ে যে কোনও বিপদে পড়লে ফোন করতে হবে এই নম্বরগুলিতে-
1070 এবং
033-22143526।

◾ঘূর্ণিঝড়ের মোকাবিলায় দু’টি হেল্পলাইন নম্বর চালু করেছে রাজ্য বিদ্যুৎ দফতরও৷ এগুলি হলো,
89007 93503
89007 93504

◾ঝড়ে পড়ে থাকা গাছ শহরের রাস্তা আটকেছে ? গাছ সরানোর জন্য হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে কলকাতা পুরসভাকে। হোয়াটসঅ্যাপ নম্বর 93309-04817

◾ঝড়ের কারনে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন ? CESC এবার আগাম প্রস্তুতি নিয়েছে। CESC জানিয়েছে, কলকাতার প্রতিটি ওয়ার্ডে CESC-র ২টি করে দল মোতায়েন থাকবে। বিদ্যুৎসংযোগ ফেরাতে রাখা হয়েছে প্রায় ২,৫০০ কর্মী। কন্ট্রোল রুমে ফোন করলেই তাঁরা দ্রুত পৌঁছে যাবেন। ফোন করতে হবে
98310-79666 বা 98310-83700 নম্বরে।

◾ঝড়ের কারনে কোনও মৃত্যুর ঘটনা ঘটলে দেহ সরানোর জন্য ফোন করতে হবে কলকাতা পুরসভাকে। নম্বর 98366-65845

Advt

Related articles

ভোটার কারচুপিতেই ক্ষমতায় চন্দ্রবাবু! মধ্যরাতে ১৭ লক্ষ ভোট, প্রশ্ন প্রভাকর-প্রশান্ত-কুরেশির

বাংলায় নির্বাচনের আগে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার দলীয় কর্মী, এজেন্টদের সতর্ক করছেন, যাতে তাঁরা ভোট শেষ হওয়ার...

কুড়মি স্বীকৃতির দাবিতে নীরব বিজেপি! জয়পুরের সভা থেকে তোপ অভিষেকের, নিশানা বিরোধী প্রার্থীকেও

জয়পুর বিধানসভা কেন্দ্রের সভা থেকে কুড়মি সম্প্রদায়ের দীর্ঘদিনের দাবিকে সামনে রেখে বিজেপিকে তীব্র আক্রমণ করলেন তৃণমূলের (TMC) সর্বভারতীয়...

হারের পরেই রাহানের নিশানায় ইডেনের পিচ, ফের শুরু সংঘাত!

ঘরের মাঠে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে হারতেই ফের পিচ নিয়ে সংঘাত শুরু সিএবি(CAB)-কেকেআরের(KKR)। ইডেনের (Eden) উইকেট আবারও বিতর্কের কেন্দ্রে।...

মিমিকে হেনস্থা করা তনয় এবার বিজেপিতে! কটাক্ষ তৃণমূলের 

ভোটের মুখে ফের শিরোনামে বনগাঁর তনয় শাস্ত্রী (Tanay Shastri)। অভিনেত্রী মিমি চক্রবর্তীকে (Mimi Chakraborty) মঞ্চ থেকে অপমান করে...