Friday, June 26, 2026

রাজ্যের মুখ্যসচিব আলাপনের মেয়াদ বাড়ল

Date:

Share post:

পশ্চিমবঙ্গ সরকারের মুখ্যসচিব (chief secretary) পদে মেয়াদ বাড়ল আলাপন বন্দ্যোপাধ্যায়ের (Alapan Bandopadhyay)। রাজ্য সরকারের দাবি মেনে তাঁর চাকরির মেয়াদ বৃদ্ধির সিদ্ধান্ত নিল কেন্দ্র (Central Govt)। এর ফলে আরও তিন মাস তিনি রাজ্যের মুখ্যসচিব পদে বহাল থাকবেন। আলাপন বন্দ্যোপাধ্যায় রাজ্য প্রশাসনের একাধিক দফতরে কাজ করেছেন। চলতি মাসেই তাঁর মুখ্যসচিব পদের মেয়াদ শেষ হওয়ার কথা ছিল। তবে বর্তমান করোনা (Corona) পরিস্থিতির কথা মাথায় রেখে প্রশাসনিক কাজের সুবিধার্থে তাঁর দায়িত্বভার আরও তিন মাস বৃদ্ধির আবেদন জানিয়ে রাজ্য সরকার এর আগে কেন্দ্রীয় সরকারকে চিঠি দিয়েছিল। যুক্তি ছিল, অভিজ্ঞ প্রশাসনিক আধিকারিক থাকলে সব ধরণের কাজ করতে সুবিধে হয়। আগেও এমন ক্ষেত্রে বিভিন্ন আধিকারিকের কর্মজীবনের মেয়াদ বাড়িয়েছে কেন্দ্র। এবারও রাজ্যের কথা শুনে কেন্দ্র আলাপন বন্দ্যোপাধ্যায়ের চাকরির মেয়াদ তিন মাস বৃদ্ধি করল। কলকাতা পুরসভার কমিশনার, পুর, পরিবহণ, শিল্প, স্বরাষ্ট্র সহ বিভিন্ন দফতরে গুরুত্বপূর্ণ দায়িত্ব সামলানোর অভিজ্ঞতা রয়েছে আলাপন বন্দ্যোপাধ্যায়ের।

প্রসঙ্গত, গত বছর অক্টোবরে রাজ্যের মুখ্যসচিব হিসেবে দায়িত্ব নিয়েছিলেন আলাপন বন্দ্যোপাধ্যায়। এর আগে স্বরাষ্ট্রসচিব ছিলেন তিনি। আগামী ৩১ মে পর্যন্ত তাঁর কার্যকাল ছিল। আরও ৩ মাস তাঁর মেয়াদ বৃদ্ধি হওয়ায় আগস্ট পর্যন্ত তিনি এই দায়িত্ব সামলাবেন। এই মেয়াদ বৃদ্ধি প্রসঙ্গে মুখ্যমন্ত্রী বলেন, আমফান ও কোভিডের সময় কাজ করেছেন আলাপন। তাঁর যথেষ্ট অভিজ্ঞতা রয়েছে। মুখ্যসচিবের মেয়াদ বৃদ্ধিতে আমরা খুশি।

Advt

 

Related articles

জাহাঙ্গিরের কোমরে দড়ি: ‘মানবধিকার’ নিয়ে প্রশ্ন হাই কোর্টে

একসময় যাঁকে দেখলে ফলতার মানুষ তটস্থ থাকতেন, সেই তৃণমূল নেতা জাহাঙ্গির খানকে (Jahangir Khan) হাফপ্যান্ট ও গেঞ্জি পরিয়ে...

FIFA World Cup: জর্ডন ম্যাচে বিশ্রামে মেসি! আর্জেন্টিনা দলে একাধিক পরিবর্তন?

বিশ্বকাপের( FIFA World Cup) গ্রুপ পর্বের তৃতীয় ম্যাচে আর্জেন্টিনার প্রতিপক্ষ জর্ডন।ইতিমধ্যেই নক আউট নিশ্চিত করে ফেলেছে নীল সাদা...

বিশ্ববাজারে বিরাট পতন, ভারতে কমছে না পেট্রোল-ডিজেলের দাম, ভ্রুক্ষেপ নেই কেন্দ্রের

আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দামে বিরাট পতন! অথচ দেশে পেট্রোল-ডিজেলের(Petrol Diesel )দাম কমার লক্ষণ নেই! শুক্রবার, বিশ্বের বাজারে...

শিল্পে নতুন আশা, বাংলায় বিনিয়োগে আগ্রহ একাধিক সংস্থার: জানালেন রাজ্যের অর্থমন্ত্রী

বাংলা থেকে টাটা গোষ্ঠী (Tata Group) চলে যাওয়ার দীর্ঘদিন পর পশ্চিমবঙ্গে (West Bengal) শিল্প বিনিয়োগের (Industrial Investment) পরিবেশকে...