Tuesday, April 7, 2026

টিকাকরণ নিয়ে কেন্দ্রের সমালোচনায় সুপ্রিম কোর্ট নিযুক্ত মেডিকেল কমিটির সদস্য 

Date:

Share post:

দেশে টিকাকরন (corona vaccination) ঠিক ভাবে হচ্ছে না। সংক্রমণ এবং মৃত্যুর হার যে অনুপাতে বেড়েছে সেই অনুপাতে টিকাকরণের হার বাড়েন । টিকাকরণের হার আরো বেশি হওয়া উচিত ছিল । কিন্তু কেন হলো না? সম্প্রতি করোনা টিকাকরন নিয়ে কেন্দ্রের ভূমিকার সমালোচনা করলেন সুপ্রিম কোর্ট নিযুক্ত মেডিক্যাল অক্সিজেন সংক্রান্ত কমিটির সদস্য তথা ভাইরোলজিস্ট ড. গঙ্গাদীপ কাং (member of supreme court appointed medical and accident committee)। তিনি ভ্যাকসিনের জোগান বাড়ানোর পরামর্শ দিয়েছেন। তাঁর মতে ভারতে টিকাকরনের গতি অত্যন্ত শ্লথ। এমন গুরুত্বপূর্ণ একটি কাজ এতটা ধীর গতিতে হওয়া বাঞ্ছনীয় নয়। ভ্যাকসিনের পর্যাপ্ত জোগান নেই বলেই এমন অবস্থা। দ্রুত ভ্যাকসিনের জোগান বাড়াতে হবে। এমনটাই দাবি সুপ্রিম কোর্ট নিযুক্ত মেডিক্যাল অক্সিজেন সংক্রান্ত কমিটির সদস্যর। তিনি বললেন, এই মুহূর্তে জোগান বাড়াতে হলে বিদেশ থেকে সরাসরি ভ্যাকসিন আনতে হবে। তা না হলে এই বিপুল পরিমান চাহিদার ঘাটতি পূরণ সম্ভব নয়। বিশিষ্ট এই ভাইরোলজিস্ট একটি বিষয় রীতিমতো আশঙ্কা প্রকাশ করেছেন। তিনি বলেছেন, সংক্রমণ নিয়ন্ত্রণে আসার সঙ্গে সঙ্গে মৃত্যুর হার আরো কমে যাওয়া উচিত ছিল। কিন্তু তা এখনো হয়নি। ভবিষ্যতে যদি মৃত্যুর হার না কমে তাহলে প্রশাসনকে দায়িত্ব নিতে হবে।

Related articles

১২ বছর পর নিজস্ব রাজধানী পেল অন্ধ্রপ্রদেশ, অমরাবতীই এখন সরকারি কেন্দ্র

সরকারিভাবে অন্ধ্রের রাজধানীর তকমা পেল অমরাবতী। বিভাজনের প্রায় ১২ বছর পর নিজস্ব রাজধানী পেল অন্ধ্রপ্রদেশ। রাষ্ট্রপতির সম্মতির পর...

ভোটের নিরাপত্তায় নজিরবিহীন নজরদারি, কন্ট্রোল রুমে ৯০টি টিভি স্ক্রিন, ২০০ মাইক্রো অবজার্ভার

আসন্ন বিধানসভা নির্বাচনে অবাধ ও শান্তিপূর্ণ ভোটগ্রহণ নিশ্চিত করতে কোমর বেঁধে ময়দানে নামল নির্বাচন কমিশন। এবারের নির্বাচনে বুথে...

অষ্টম তফসিলিতে অন্তর্ভুক্ত করেনি রাজবংশী ভাষা! মুখ্যসচিবের চিঠি দেখিয়ে কেন্দ্রকে তোপ অভিষেকের

রাজবংশী ভাষাকে অষ্টম তফসিলিতে অন্তর্ভুক্ত করার জন্য কেন্দ্র সরকারকে দেড় মাস আগে রাজ্যের মুখ্যসচিব চিঠি দিলেও তার সদুত্তর...

আজ রাতে একটা সভ্যতা ধ্বংস হবে: সময়ের মেয়াদ শেষ হওয়ার আগেই বার্তা ট্রাম্পের!

বেঁধে দেওয়ার সময়ের মেয়াদ যত এগোচ্ছে হুমকির মাত্রা তত বাড়াচ্ছেন মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার হরমুজ প্রণালী (Strait...