Sunday, April 26, 2026

ইয়াস : জলস্তর বাড়ছে নদীর, ১১ জেলায় বন্যার ভ্রুকুটি, আশঙ্কায় নবান্ন

Date:

Share post:

সুপার সাইক্লোন ইয়াসের ( super cyclone yaas) তাণ্ডবের প্রভাব হয়তো সরাসরি বাংলায় পড়বে না। দক্ষিণবঙ্গ জুড়ে ভয়াবহ বন্যা পরিস্থিতির (Flood Situation) সৃষ্টি হতে পারে। মৌসম ভবন (Mausam bhawan)এবং আলিপুর আবহাওয়া দফতর (Alipur weather office)এমনটাই পূর্বাভাস দিয়েছে। সাবধান বাণীও। আর তাতেই চিন্তা বেড়েছে নবান্নর(Nabanna)। আর তাই বন্যা পরিস্থিতি মোকাবিলার জন্য জেলাগুলিকে আগাম প্রস্তুতি নিয়ে রাখার নির্দেশ দিল নবান্ন। মৌসম ভবন রাজ্য সরকারের (West Bengal Govt) কাছে যে ১১ টি (list of 11 districts) জেলার তালিকা পাঠিয়েছে সেগুলি হল : পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম , পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বীরভূম , পুরুলিয়া, মুর্শিদাবাদ, বাঁকুড়া, নদিয়া ও হুগলি । এই ১১ জেলায় বিশেষ বন্যা (red alert for flood situation)সতর্কতা জারি করেছে রাজ্য। এই জেলাগুলিতে নদীর জলস্তর পর্যবেক্ষণ করতে বলা হয়েছে। সুবর্ণরেখা, কংসাবতী, দামোদর , ময়ূরাক্ষী (subarnarekha, kansha bati, Damodar, mayurakshi, Ajay ) এবং অজয় নদীর জলস্তর ইতিমধ্যেই বিপদসীমার উপর দিয়ে বইতে শুরু করেছে।

মৌসম ভবন জানিয়েছে, মঙ্গলবার রাত থেকেই পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, কলকাতা, হাওড়া ও হুগলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। বুধবারও অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে উপকূলের জেলা ও পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে।

 

Related articles

রবিবার সকালে আকাশের মুখ ভার, দুপুরের পরেই ঝড়বৃষ্টির পূর্বাভাস!

প্রবল গরম থেকে সাময়িক স্বস্তি মিলবে কি, সকালে আকাশের চেহারা দেখে ঠিক এমন প্রশ্নই ঘোরাফেরা করছে দক্ষিণবঙ্গবাসীর মনে।...

পদযাত্রা থেকে জনসভা, আজ নিজের কেন্দ্রে ভোট প্রচারে মমতা 

বিধানসভা নির্বাচনের শেষ দফায় হাইভোল্টেজ ভবানীপুর (Bhawanipur) কেন্দ্রে তৃণমূল প্রার্থী স্বয়ং রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বাংলার...

সোনা পাপ্পু মামলায় রবিবার সকালে শহরে ফের ইডি হানা

বাংলার বিধানসভা নির্বাচনের শেষ দফা শুরুর আগে কেন্দ্রীয় এজেন্সির অতি সক্রিয়তা। একদিকে যখন মহানগরীতে জোরকদমে চলছে প্রচার, ঠিক...

চারমিনার এক্সপ্রেসে ভয়াবহ অগ্নিকাণ্ড, প্রশ্নের মুখে যাত্রী নিরাপত্তা

ফের একবার প্রশ্নের মুখে যাত্রী সুরক্ষা! চারমিনার এক্সপ্রেসের (Charminar Express) এস-৫ কোচে হঠাৎ আগুন লেগে যাওয়ায় ঘটনায় তীব্র...