Monday, April 13, 2026

আসছে ইয়াস, দিঘায় বাড়ছে জলোচ্ছ্বাস, সতর্ক প্রশাসন

Date:

Share post:

 

চন্দন বন্দ্যোপাধ্যায়

রাত পোহালেই সৈকত শহর দিঘায় আছড়ে পড়বে ঘূর্ণিঝড় ইয়াস। আপাতত দিঘা থেকে ৩২০ কিলোমিটার দূরে রয়েছে ইয়াস, জানাচ্ছে আবহাওয়া দফতর। আবহাওয়া দফতরের জানাচ্ছে বুধবার দুপুর ১২ টার মধ্যেই রাজ্যে আছড়ে পড়তে পারে ঘূর্ণিঝড় ইয়াস।

এদিকে সময় যত এগিয়েছে ততই আরও উত্তাল হচ্ছে দিঘার সমুদ্র। জলোচ্ছ্বাস বাড়ছে ক্রমশ। হাওয়ার গতিবেগও বাড়তে শুরু করেছে। সকাল থেকেই চলছে অবিরাম বৃষ্টিও। আবহাওয়া দফতর সূত্রে খবর, এবারের ঝড়ে সবথেকে বেশি প্রভাব পড়তে পারে পূর্ব মেদিনীপুরে। বুধবার দুপুরে ৯০ থেকে ১০০ কিলোমিটার বেগে হাওয়া বইতে পারে পূর্ব মেদিনীপুরে। ঝড়ের তীব্রতা ১৪৫ কিলোমিটার প্রতি ঘণ্টা বেগেও পৌঁছে যেতে পারে। সেকারণে কোনও ঝুঁকি নিতে চাইছে না প্রশাসন।

গত বছরের আমফানের অভিজ্ঞতার জেরে এবার কিছুটা হলেও আরও গুছিয়ে তৈরি হওয়ার সুযোগ পেয়েছে প্রশাসন। এদিকে হলদিয়া, দিঘা সহ বিভিন্ন এলাকায় এনডিআরএফকে তৈরি রাখা হয়েছে। দিঘায় ভারতীয় নৌবাহিনীর একটি টিমকেও রাখা হয়েছে। এনডিআরএফর সদস্য়রা উপকূলবর্তী এলাকায় টহল দিচ্ছেন। সাইরেন বাজিয়ে গ্রাম খালি করছেন এনডিআরএফ-এর সদস্যরা। নামানো হয়েছে সেনাও। পৌঁছে গিয়েছে ৭০ জনের একটি দল।  বাসিন্দাদের নিরাপদ জায়গায় নিয়ে যাওয়ার ব্যাপারে উদ্যোগ নিয়েছে পুলিশ, প্রশাসন। বিভিন্ন জায়গায় মাইকিংও করা হচ্ছে।

আরও পড়ুন- ইয়াস মোকাবিলায় চণ্ডীপুরের পাশে সোহম, ঘুরে দেখলেন ত্রাণ শিবির, খুললেন কন্ট্রোল রুম

Advt

Related articles

অবাধ ভোট করতে তৎপর কমিশন, টোল ফ্রি নম্বর ও ই-মেইল চালু করল সিইও দফতর 

অবাধ ও শান্তিপূর্ণ ভোট সুনিশ্চিত করতে এবার আরও এক ধাপ এগোল রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর। সোমবার খোদ...

ফের অতিসক্রিয়তা কমিশনের! ভোটের ১০ দিন আগে রাজ্যে নতুন পুলিশ পর্যবেক্ষক 

বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট যত এগিয়ে আসছে, বাংলার ভোট-যুদ্ধে নজরদারি ততই আটসাঁটো করছে নির্বাচন কমিশন। ভোট শুরুর মাত্র ১০...

মহিলাদের বিশ্বকাপে রেকর্ড পুরস্কারমূল্য,টাকার অঙ্ক শুনলে চমকে যাবেন

এক মাস আগেই শেষ হয়েছে পুরুষদের টি২০ বিশ্বকাপ। মহিলাদের টি২০ বিশ্বকাপ (Women’s T20 World Cup 2026) শুরুর আর...

শুধু দক্ষিণ কলকাতাতেই ৪০০ স্পর্শকাতর বুথ! শুরু পোস্টাল ভোট

নির্বাচনে কোনওরকম ঢিলে মনোভাব দেখাচ্ছে না রাজ্য পুলিশ। কলকাতা পুলিশের তরফেও শহরের প্রতিটি ক্ষেত্রকে কড়া নজরদারির মধ্যে রাখা...