Friday, June 26, 2026

ফের শুক্রবার শপথগ্রহণ, এবার ২ মন্ত্রী-সহ ১২ বিধায়ক

Date:

Share post:

রাজ্য বিধানসভার নবনির্বাচিত বিধায়ক ১০ জন বিধায়ক এবং ২ মন্ত্রী আগামী শুক্রবার শপথ নেবেন৷ বিধানসভা সচিবালয়ের তরফে এই বিধায়কদের শপথগ্রহণের বিষয়টি জানিয়ে দেওয়া হয়েছে।

জানা গিয়েছে, রাজ্যের দুই মন্ত্রী, শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু ও খাদ্যমন্ত্রী রথীন ঘোষ শুক্রবার শপথ নিতে পারেন। প্রসঙ্গত, এই দুই মন্ত্রীই করোনা-কারণে মন্ত্রিসভার শপথগ্রহণের দিন থাকতে পারেননি৷ সেদিন দু’জনই শপথ নিয়েছিলেন ভার্চুয়ালি।

এই দুই মন্ত্রী বাদে সদ্য নির্বাচিত অন্য যে বিধায়করা নির্ধারিত দিনে শপথ নিতে পারেননি নানা কারনে, তাঁরাও শুক্রবার শপথগ্রহণ করবেন বলে জানা গিয়েছে৷ এরা হলেন ,

◾ তৃণমূল
১) ভগবানগোলার বিধায়ক ইদ্রিশ আলি
২) মানিকচকের বিধায়ক সাবিত্রী মিত্র
৩) নওদার বিধায়ক শাহিনা মমতাজ খান
৪) রাইপুরের বিধায়ক মৃত্যুঞ্জয় মুর্মু
৫) চণ্ডীতলার বিধায়ক স্বাতী খোন্দকার
৬) জলপাইগুড়ির বিধায়ক প্রদীপ বর্মা।

◾ বিজেপি

১) ইংরেজবাজারের বিধায়ক শ্রীরূপা মিত্র চৌধুরী
২) দক্ষিণ কাঁথির বিধায়ক অরূপ দাস
৩) গঙ্গারামপুরের বিধায়ক সত্যেন্দ্রনাথ রায়
৪) বিষ্ণুপুরের বিধায়ক তন্ময় ঘোষ

আরও পড়ুন- কাশ্মীরের ছকে বাংলাকে ৩ খন্ড করার ষড়যন্ত্র, বিস্ফোরক দাবি হিন্দি দৈনিকের

Advt

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...