Wednesday, June 24, 2026

পূর্ব রেলের প্রথম ‘গ্রিন স্টেশনে’র শিরোপা পেল আসানসোল

Date:

Share post:

পূর্ব রেলের মধ্যে আসানসোল (Asansol) রেল স্টেশন প্রথম আইজিবিএল ( ইন্ডিয়ান গ্রীণ বিল্ডিং কাউন্সিল) ”ইন্ডিয়ান গ্রীন রেলওয়ে স্টেশন প্লাটিয়াম” (GREEN RAILWAY STATION PLATINUM) সম্মানে সম্মানিত হলো। সিআইআই বা কনফেডারেশন অফ ইন্ডিয়ান ইন্ডাস্ট্রিজের পক্ষ থেকে এই সম্মান পেল আসানসোল স্টেশন।

সিআইআই ২০১৯ সালের সেপ্টেম্বর মাস থেকে এই সম্মান দেওয়া শুরু করেছে। আসানসোল স্টেশন ও স্টেশন চত্বরকে পরিবেশ বান্ধব ও সবুজায়ন করার জন্য এই সম্মান দেওয়া হয়েছে। এছাড়াও যেসব বিষয়ের জন্য এই স্বীকৃতি পেল আসানসোল স্টেশন সেগুলি হল:-

  • আসানসোল রেল স্টেশনের দুই দিকেের জঙ্গল পরিষ্কার করে ইকোলজিক্যাল পার্ক করা হয়েছে। স্টেশন চত্বরে “রেস্টুরেন্ট অন হুইল” চালু করা হয়েছে।

  • সোলার বা সৌরশক্তির বিদ্যুৎ আসানসোলে ব্যবহার করা হচ্ছে।
  • স্টেশনে যেসব কামরা জল দিয়ে পরিষ্কার করা হচ্ছে সেই জলকেই আবার রিসাইকেলিং করে ব্যবহার করা হচ্ছে।
  • বর্ষার সময়ের জল সংরক্ষণের ব্যবস্থা করা হয়েছে।
  • স্টেশন চত্বরকে প্লাস্টিক বা আবর্জনা মুক্ত করার জন্য পরিকল্পনা মতো নিয়মিত কাজ করা হচ্ছে। প্লাস্টিক ও প্লাস্টিকজাত সামগ্রীরও রিসাইকেলিং করা হচ্ছে।

  • এরই সঙ্গে ফেলে দেওয়া লোহার টুকরো ও জিনিস দিয়ে স্টেশনের সামনে নানান শিল্পের কাজ করা হয়েছে। আসানসোল স্টেশনের ভেতরে ও বাইরে সৌন্দর্য বদলানো হয়েছে।সিআইআইয়ের কাছ থেকে এই সম্মান পূর্ব রেলের মধ্যে প্রথম আসানসোল স্টেশন পাওয়ায় ডিআরএম রেলের সব আধিকারিক ও কর্মীদের অভিনন্দন জানিয়েছেন।

আরও পড়ুন- শাহের নির্দেশে হেরো প্রার্থী, পাড়ার নেতাদের নিরাপত্তা তুলে নিচ্ছে কেন্দ্র

Advt

Related articles

স্মার্ট প্রিপেইড মিটার লাগানোর নির্দেশিকা প্রত্যাহারের দাবি, আন্দোলনে গ্রাহকরা

সরকারি কর্মী ও সরকারি অর্থভোগীদের বাড়িতে প্রিপেইড স্মার্ট মিটার(Smart Meter) লাগানো বাধ্যতামূলক। সম্প্রতি নির্দেশিকা জারি করেছে রাজ্য সরকার।...

মুম্বইয়ে ভারী বৃষ্টিতে জারি লাল সতর্কতা, বন্ধ আন্ধেরি আন্ডারপাস

মৌসুমি বৃষ্টির ফলে প্রতিবারের মত এবারেও বিপর্যস্ত বাণিজ্যনগরী। তিনদিন একটানা বৃষ্টিতে(Rain) জল জমতে শুরু করেছে মুম্বইয়ে(Mumbai)। মঙ্গলবার রাত...

স্বচ্ছতা অভিযানে রবীন্দ্র সরোবর লেক পরিদর্শনে অগ্নিমিত্রা, দিলেন কড়া নির্দেশ

স্বচ্ছতা অভিযানে রবীন্দ্র সরোবর লেক( Rabindra Sarobor Lake) পরিদর্শন করলেন রাজ্যের পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল(Agnimitra Pal)। রবীন্দ্র সরোবরে খেলার...

ধর্ষণে অভিযুক্ত কী করে বিরোধী দলনেতা? বিধানসভায় কুণালের প্রশ্নে অস্বস্তিতে অধ্যক্ষ 

রাজ্যপালের ভাষণের ওপর আলোচনাকে কেন্দ্র করে মঙ্গলবার রণক্ষেত্রের চেহারা নিল বিধানসভা। প্রথমবার বিধায়ক হিসেবে বলতে উঠেই স্বভাবসিদ্ধ আগ্রাসী...