Monday, April 6, 2026

দুর্যোগ সামলানোয় সরকারি টিমকে ধন্যবাদ, এখন কেন্দ্র-রাজ্য সংঘাতকে গুরুত্ব নয়: মমতা

Date:

Share post:

ছুটির দিনেও কাজ করেছেন সরকারি আধিকারিক থেকে কর্মীরা। ইয়াস (Yaas) মোকাবিলায় যারা যারা কাজ করেছেন সবাইকে ধন্যবাদ জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Benarjee)। একইসঙ্গে প্রাকৃতিক দুর্যোগের সময় কেন্দ্র-রাজ্য সংঘাতের কথা বলতে চাননি তিনি। উল্টো জানিয়েছেন, সবাই একসঙ্গেই এই পরিস্থিতির মোকাবিলা করা হচ্ছে।

বিভিন্ন সরকারি দফতরের আধিকারিকদের সঙ্গে ভার্চুয়াল বৈঠক করেন মুখ্যমন্ত্রী। তিনি জানান, এক কোটির বেশি মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন। ১৪ লক্ষ বাড়ি ভেঙেছে। ১৩৪টি বাঁধ ভেঙেছে। নদী বাঁধ মেরামতের জন্য বিশেষ টাস্কফোর্স গঠন করেছেন মুখ্যমন্ত্রী। সেচ দফতরকে জলাধারের দিকে নজর রাখার নির্দেশ দিয়েছেন। মুখ্যমন্ত্রী জানান, বাঁধ মেরামত কেন্দ্রে সাহায্য করে না। রাজ্যকেই করতে হয়।ভরা কোটালে ঘূর্ণিঝড় বলেই বেশি ক্ষতি বলে জানান মুখ্যমন্ত্রী। রাত ৮.৪৫ পর্যন্ত জোয়ার চলবে। তারপর জলস্তর ক্রমশ নামবে।

১৫ লক্ষের বেশি মানুষকে রেসকিউ সেন্টারে রাখা হয়েছে। ৩ লক্ষেরও বেশি বাড়ি ক্ষতিগ্রস্ত। পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগনার বহু জায়গায় বাঁধ ভেঙে গিয়েছে। ফলে নোনা জল ঢুকে চাষ এবং মাছচাষ ক্ষতিগ্রস্ত হয়েছে। ঘূর্ণিঝড় ছাড়াও রয়েছে ভরা কোটাল। এর জেরে বৃহস্পতিবারও ৫ ফিট উঁচু থাকবে জলস্তর। কোটালের জেরে কলকাতার বেশ কিছু জায়গা জলমগ্ন। কোটালের সময় বিদ্যুৎ সংযোগ বন্ধ রাখার আবেদন জানান মুখ্যমন্ত্রী।

জলমগ্ন এলাকায় স্বাস্থ্য ব্যবস্থার দিকে নজর দিতে হবে। পরিশ্রুত পানীয় জলের সরবরাহ বজায় রাখতে হবে। লবণাক্ত জমিতে নোনা স্বর্ণ ধান ও নোনা জলের মাছ চাষ পরামর্শ দেন মুখ্যমন্ত্রী। বৃষ্টি কমলে হেলিকপ্টারে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে যাবেন মমতা।

Related articles

১২৭০ কোটির চুক্তি! অরুণাচলের মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে সিবিআই তদন্তের নির্দেশ

সরকারি চুক্তি বণ্টন নিয়ে অরুণাচল প্রদেশের মুখ্যমন্ত্রী (Arunachal CM) পেমা খাণ্ডুর (Pema Khandu) বিরুদ্ধে অভিযোগের ভিত্তিতে সিবিআই তদন্তের...

ভোটার তালিকায় নাম না থাকায় আত্মঘাতী! মানুষের চূড়ান্ত অনিশ্চয়তা, দাবি তৃণমূলের

প্রতিদিন নতুন নতুন এলাকা। মানুষের আতঙ্ক ও উদ্বেগের ছবিটা সেই এক। প্রতিদিন অন্তত একজন করে সহনাগরিকের প্রাণনাশের ঘটনা...

প্রয়াত প্রবীণ হৃদরোগ বিশেষজ্ঞ: শোক প্রকাশ মুখ্যমন্ত্রীর

পূর্ব ভারতের চিকিৎসা জগতের এক মহীরুহের পতন। রবিবার দক্ষিণ কলকাতার বালিগঞ্জ প্লেসের বাসভবনে ১০৬ বছর বয়সে শেষ নিঃশ্বাস...

সোমে ঝোড়ো হাওয়া, হালকা বৃষ্টি: মঙ্গল থেকে আবহাওয়ার অবনতি

নতুন করে নিম্নচাপ অক্ষরেখার কারণে ফের একবার দুর্যোগের কবলে গোটা বাংলা। তেলেঙ্গানা থেকে ছত্তিশগড় পর্যন্ত নিম্নচাপ প্রসারিত থাকলেও...