Monday, April 6, 2026

তোলাবাজিতে কেন রিপাবলিকের সাংবাদিক? জবাব চায় বাংলা

Date:

Share post:

সিবিআই সেজে তোলাবাজির অভিযোগে লালবাজারে পুলিশের জালে আটক হল রিপাবলিক বাংলার সাংবাদিক অভিষেক সেনগুপ্ত। বৃহস্পতিবার ‘ইয়াস’-এর হামলার মাঝে লালবাজারে তুলে এনে তাকে জেরা করা হচ্ছে। তার দুই সঙ্গীকে ইতিমধ্যে গ্রেফতার করে কোর্টে তোলা হয়েছে। সিবিআইয়ের ছদ্মবেশে কেন এই তোলাবাজি এবং কত টাকা কার সাহায্যে তোলা হয়েছে, তার খোঁজে তদন্ত চলছে। পুলিশ তিনজনের বিরুদ্ধে ‘অ্যাবডাকশন ফর র‍্যানসম’ মামলা রুজু করেছে।

আরও পড়ুন-ইয়াসের তাণ্ডবে প্লাবিত গোটা দক্ষিণ ২৪ পরগনা, সমুদ্রের জলে ডুবে গেল কপিল মুনির আশ্রম

গত মঙ্গলবার কসবার এক ব্যবসায়ী অজিত রায়কে সিবিআই জেরা করবে বলে জোর করে তুলে আনে অভিষেকের দুই সঙ্গী। নিজাম প্যালেসের নিচে বসিয়ে রাখে। অভিযোগ, সিবিআই সেজে অভিষেক ওই ব্যবসায়ীর সঙ্গে দেখা করে এবং মামলা সালটাতে ১কোটি টাকা দাবি করে। শেষ পর্যন্ত রফা হয় ১৫ লক্ষ টাকায়। টাকা দেওয়ার পর ব্যবসায়ীর সন্দেহ হলে কসবা থানায় অভিযোগ জানান। পুলিশ মঙ্গলবারই অভিযান চালিয়ে স্বরূপ সরকার ও প্রতীক রায়কে গ্রেফতার করে। আজ অভিষেককে লালবাজারে তুলে নিয়ে এসে জেরা করা হচ্ছে। একটি মহল থেকে তার গ্রেফতার আটকানোর প্রবল চেষ্টা চলছে। তবে রিপাবলিক বাংলা জানিয়েছে,  অভিযুক্ত অভিষেককে সাসপেন্ড করেছে রিপাবলিক বাংলা চ্যানেল। তাদের বক্তব্য, অফিসের ডিউটির বাইরে গিয়ে এসবে জড়িয়েছে ট্রেনি বা প্রবেশনে থাকা ঐ সাংবাদিক।

রিপাবলিক বাংলা চ্যানেলটি যেহেতু বিজেপি ঘেঁষা বা কেন্দ্র সরকারের অনুগামী চ্যানেল বলে পরিচিত, সেই কারণেই কি সিবিআই সেজে এই তোলাবাজি? বাংলা চায় জানতে, বেঙ্গল ওয়ান্টস টু নো!

Advt

Related articles

গান্ধীমূর্তিতে শ্রদ্ধা জানিয়ে মনোনয়ন পেশ: ঘরের ছেলে কুণালের জন্য বিপুল উন্মাদনা জনতার

নির্বাচনের দিন যত এগিয়ে আসছে সব দলীয় প্রার্থীদের মনোনয়নের প্রক্রিয়াও তত দ্রুত হচ্ছে। সোমবারই প্রথম দফার নির্বাচনের মনোনয়ন...

মুর্শিদাবাদে বিজেপির ৩ এজেন্সি কাজ করছে: একতিরে কমিশন-অধীর-মিমকে নিশানা অভিষেকের

মুর্শিদাবাদে বিজেপির ৩ এজেন্সি কাজ করছে। সোমবার, জলঙ্গীর সাদিখাঁরদিয়াড় বিদ্যানিকেতন গ্রাউন্ডের জনসভায় থেকে একতিরে নির্বাচন কমিশন, কংগ্রেস (Congress)...

IPL: হারের হ্যাটট্রিক, লজ্জার নয়া রেকর্ড, ফিকে হচ্ছে সিএসকের দাপট!

আইপিএলের(IPL) শুরুতেই হারের হ্যাটট্রিক। লজ্জার রেকর্ড ধোনিহীন চেন্নাই সুপার কিংসের(CSK)। পাঁচবারের আইপিএল চ্যাম্পিয়ন সিএসকের(CSK) দাপট কি ক্রমশ ফিকে...

দলনেত্রীর কড়া বার্তার পরেই প্রার্থীপদ প্রত্যাহার মনিরুলের

মুর্শিদাবাদের সামশেরগঞ্জে তৃণমূল কংগ্রেসের নির্বাচনী জনসভা থেকে মনিরুল ইসলামকে সাসপেনশনের হুঁশিয়ারি দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banarjee)। এর ২৪ ঘণ্টার...