Friday, April 3, 2026

ওড়িশার উপকূলবর্তী প্রায় ৩৫ কিলোমিটার পরিধি জুড়ে তাণ্ডব চালাচ্ছে ইয়াস

Date:

Share post:

আছড়ে পড়েছে ঘূর্ণিঝড় ইয়াস। সকাল ৯টায় ওড়িশার ভদ্রক জেলায় আছড়ে পড়ে অতি শক্তিশালী ঘূর্ণিঝড় ইয়াস। আবহাওয়া দফতর জানিয়েছে, দুপুর ১টার মধ্যেই ঘূর্ণিঝড় ইয়াস-এর পুরোপুরি স্থলভূমিতে ঢুকে পড়ার কথা। এই মুহূর্তে ঘূর্ণিঝড়ের কেন্দ্রের গতিবেগ ঘণ্টায় ১৩০ থেকে ১৪০ কিলোমিটার, সর্বোচ্চ ১৫৫ কিলোমিটার। আগামী তিন ঘণ্টা  ধরে এই ভাবেই তাণ্ডব চালাবে ইয়াস।ওড়িশার আবহাওয়া দফতর জানিয়েছে, ঘূর্ণিঝড়ের প্রভাব পড়বে ওড়িশার উপকূলবর্তী প্রায় ৩৫ কিলোমিটার পরিধি জুড়ে।এই এলাকায় ক্ষয়ক্ষতির সম্ভাবনাও রয়েছে।

ওড়িশার আবহাওয়া দফতর জানিয়েছে, ইয়াস  আছড়ে পড়ার পুরো প্রক্রিয়াটি সম্পূর্ণ হতে ৩-৪ ঘণ্টা লাগবে। ওড়িশার বিশেষ ত্রাণ কমিশনার পি কে জেনা জানান, দুপুর ১টা নাগাদ ঘূর্ণিঝড়ের লেজের অংশটিও পুরোপুরি বালেশ্বরে ঢুকে পড়বে।এপ্রসঙ্গে  ওড়িশা প্রশাসন জানায়, বালেশ্বর থেকে ময়ুরভঞ্জের দিকে যাবে ইয়াস। তবে বিকেল পর্যন্ত বালেশ্বরের উপরেই অবস্থান করবে এই ঘূর্ণিঝড়।তারপর ধীরে ধীরে কমবে ঝড়ের গতিবেগ।

Advt

 

Related articles

আজ পুরুলিয়া-বিষ্ণুপুর- খানাকুলে নির্বাচনী জনসভা অভিষেকের

বাংলার মাটি সম্প্রীতির কথা বলে। বিভেদকামী শক্তির এখানে কোনও জায়গা নেই। রাজ্যের বিধানসভার নির্বাচনের প্রচারে বিভিন্ন জনসভা থেকে...

ব্যক্তিগত কাজে বেরিয়ে রহস্যজনকভাবে নিখোঁজ টলিউড পরিচালক উৎসব মুখোপাধ্যায়! 

বৃহস্পতিবার দুপুরের শেষ কথা হয়েছিল স্ত্রীর সঙ্গে, ব্যাংকের কাজে বেরিয়েছিলেন পরিচালক উৎসব মুখোপাধ্যায় (Utsav Mukherjee)। তারপর থেকে কেটে...

ভোটার তালিকা নিয়ে সংশয় অব্যাহত, অষ্টম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ নির্বাচন কমিশনের

ভোটার তালিকা ঘিরে বিতর্ক এবং সংশয়ের আবহেই অষ্টম সাপ্লিমেন্টারি বা অতিরিক্ত তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। এই তালিকায়...

মালদা-কাণ্ডে NIA তদন্তের নির্দেশ, সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণের পর চিঠি কমিশনের

মালদহের কালিয়াচকে বিচার বিভাগীয় আধিকারিকদের ঘেরাওয়ের ঘটনায় তদন্তের নির্দেশ দিল নির্বাচন কমিশন। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে জাতীয় তদন্ত...