Saturday, June 20, 2026

প্রধানমন্ত্রী আসায় রুট বদল, একনজরে মুখ্যমন্ত্রীর নয়া সফরসূচি

Date:

Share post:

ইয়াসের ক্ষয়ক্ষতি দেখতে দুদিনের সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বৃহস্পতিবার নবান্নে মুখ্যমন্ত্রী জানান, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi) কলাইকুণ্ডাতে মিটিং ডেকেছেন। উনি ওড়িশা থেকে ফেরার পথে কলাইকুণ্ডায় নামবেন। “আমি আর মুখ্যসচিব আগেই পরিদর্শনের পরিকল্পনা করেছি। হিঙ্গলগঞ্জ যাব। ওখানে জেলাশাসক-পুলিস সুপারের থেকে রিপোর্ট নেব। তারপর সাগর হয়ে কলাইকুণ্ডায় যাব।”

শুক্রবার, হেলিকপ্টারে (Helicopter) গিয়ে হিঙ্গলগঞ্জ, সাগর এবং দিঘার দুর্গত এলাকা পরিদর্শন করে প্রশাসনিক বৈঠক করার কথা ছিল মুখ্যমন্ত্রীর। বুধবারই নবান্নের সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রীর এই সফরসূচির কথা জানান রাজ্যের মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায় (Alapan Benarjee)। কিন্তু প্রধানমন্ত্রী আচমকাই রাজ্যের প্লাবিত এলাকা পরিদর্শন করতে আসার কথা জানানোয় সেই সফরসূচি কিছুটা পরিবর্তন হয়। শুক্রবার প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষ করে দিঘায় যাবেন মুখ্যমন্ত্রী। শুক্রবার রাতে দিঘায় প্রশাসনিক আধিকারিদের সঙ্গে বৈঠক করে ক্ষয়ক্ষতি সম্পর্কে খোঁজ নেবেন। সে ক্ষেত্রে শনিবার সকালে দিঘার বিপর্যস্ত এলাকা পরিদর্শনে যেতে পারেন মমতা।

আরও পড়ুন- তোলাবাজি মামলায় শিলিগুড়ি থেকে অবশেষে গ্রেফতার সেই সাংবাদিক


Advt

 

Related articles

ফ্রিজ তৃণমূলের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট! ‘আগে ভোট জেতার টাকা ফেরাক বিক্ষুব্ধরা’, পাল্টা হুঁশিয়ারি কুণালের

তৃণমূল কংগ্রেসের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ! রাজ্য পুলিশের সাইবার সেলে চিঠি ব্যাঙ্ক কর্তৃপক্ষের। যেখানে সব মিলিয়ে রয়েছে প্রায় ৪৪০...

বিরোধী দলনেতা বিতর্ক: সিঙ্গল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে শোভনদেব

রাজ্যে বিরোধী দলনেতা নির্বাচন ঘিরে তৈরি হওয়া আইনি লড়াই এবার পৌঁছাল ডিভিশন বেঞ্চে। বিধানসভার স্পিকার রথীন্দ্রনাথ বসুর সিদ্ধান্তকে...

‘Keep Shining’, রাহুলকে জন্মদিনের শুভেচ্ছা অভিষেকের

লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন সাংসদ তথা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুক্রবার এক্স মাধ্যমে...

তারকেশ্বর থেকে রেড রোড, দুদিনের সফরে উন্নয়নের বার্তা নিয়ে বাংলায় প্রধানমন্ত্রী মোদি

পশ্চিমবঙ্গে বিজেপি সরকার গঠনের পর প্রথমবারের মতো দুদিনের সফরে রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। সফরসূচিতে রয়েছে...