Tuesday, June 23, 2026

স্বস্তি! রাজ্যে একধাক্কায় অনেকটাই কমল দৈনিক করোনা সংক্রমণ, কমল মৃত্যুও

Date:

Share post:

বাংলার করোনা স্বস্তি। একধাক্কায় রেকর্ড হারে কমল রাজ্যের দৈনিক করোনা সংক্রমণ। তবে বেশ কয়েকদিন ধরে রাজ্যে সংক্রমণ কমলেও চিন্তা বাড়াচ্ছিল মৃত্যুসংখ্যা। তবে এবার টানা ৮ দিন পর রাজ্যে করোনায় দৈনিক মৃত্যু নামল দেড়শোর নীচে। যা বিরাট স্বস্তির খবর রাজ্যবাসীর জন্য।

বৃহস্পতিবারের স্বাস্থ্য দফতরের বুলেটিন বলছে, দৈনিক আক্রান্তের সংখ্যা ১৩ হাজারের দোরগোড়ায় নেমে এসেছে। গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনা আক্রান্ত হয়েছেন ১৩ হাজার ৪৬ জন। গতকাল আক্রান্তের সংখ্যা ছিল ১৬ হাজার ২২৫। শেষ একদিনে মৃত্যু হয়েছে ১৪৮ জনের। গতকাল এই মৃত্যুর সংখ্যা ছিল ১৫৩। একলাফে রাজ্যের সক্রিয় আক্রান্তের সংখ্যা ৬ হাজার ২০০-র বেশি কমেছে। গত কাল সক্রিয় আক্রান্তের সংখ্যা প্রায় ৩ হাজার কমেছিল। আজ ৬ হাজারের বেশি কমার ফলে রাজ্যের বর্তমান সক্রিয় রোগীর সংখ্যা কমে হয়েছে ১ লক্ষ ১৭ হাজার ১৫৪।  রাজ্যে বর্তমান সুস্থতার হার ৯০.০৭ শতাংশ।

দৈনিক সংক্রমণ কমেছে উত্তর চব্বিশ পরগনাতেও, তবে ফের বেড়েছে মৃত্যু। গত ২৪ ঘণ্টায় এই জেলায় করোনায় প্রাণ হারিয়েছেন ৪২ জন। তবে কিছুটা স্বস্তি দিয়েছে সংক্রমণের পরিসংখ্যানটা। গত একদিনে উত্তর চব্বিশ পরগনায় সংক্রমিত হয়েছেন ২ হাজার ৯৭৫ জন। ২৪ এপ্রিলের পর প্রথমবার ৩ হাজারের নীচে নামল জেলার সংক্রমণ। তবে মৃত্যুর নিরিখে গোটা রাজ্যের ছবিটা কিছুটা আশা জাগালেও, এখনও শীর্ষে রয়েছে উত্তর চব্বিশ পরগনাই। কলকাতা শহরেও সংক্রমণ কমছে দ্রুতগতিতে। গত কয়েকদিন ৪ হাজারের কাছাকাছি পৌঁছে যাওয়া সংক্রমণ কমে আজকের দিনে দাঁড়িয়েছে ১,৪৮৯-এ। একদিনে শহরে মারা গিয়েছেন ৩২ জন।

আরও পড়ুন- ৩ বছরের মধ্যে রাস্তা ভাঙলে সারাবে ভারপ্রাপ্ত ঠিকাদার: কড়া নির্দেশ মুখ্যমন্ত্রীর


Advt

Related articles

মেসি মামলায় হাইকোর্টের ডিভিশন বেঞ্চ স্বস্তি বহাল অরূপের, ফের ধাক্কা শতদ্রুর

মেসি মামলায় আপাতত স্বস্তি বহাল রাজ্যের প্রাক্তন ক্রীড়া মন্ত্রী অরূপ বিশ্বাসের(Aroop Biswas)। হাইকোর্টের একক বেঞ্চের রক্ষাকবচ-নির্দেশকে চ্যালেঞ্জ করে...

বিচারপতির দাদা বিজেপি নেতা! বিচারব্যবস্থার উপর আস্থা রাখলেন কল্যাণ, মমতা-মামলায় বড় নির্দেশ হাই কোর্টের

ভবানীপুরের ভোটের ফলকে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) চ্যালেঞ্জ মামলায় কেন্দ্রের ইভিএম (EMV), ভিভিপ্যাট (VVPat), CCTV ফুটেজ...

তিস্তা-জলঢাকায় হড়পা বান, উত্তরবঙ্গে জারি রেড অ্যালার্ট

টানা এক সপ্তাহের ভারি বৃষ্টিতে উত্তরবঙ্গের (North Bengal Heavy rainfall) অবস্থা বেশ আশঙ্কাজনক। তিস্তা (Tista) আর জলঢাকা (Jaldhaka)...

মহানগরীতে দুপুরেই আঁধার নামিয়ে তুমুল বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি

গত কয়েক দিনের দমবন্ধ করা ভ্যাপসা গরম শেষে ফের কলকাতা (Kolkata) ও পার্শ্ববর্তী এলাকায় ঝেঁপে বৃষ্টি নামল। মঙ্গলবার...