Thursday, June 25, 2026

চোকসিকে ৪৮ ঘণ্টার মধ্যে ভারতের হাতে দেওয়া হবে , জানালেন অ্যান্টিগুয়ার প্রধানমন্ত্রী

Date:

Share post:

পলাতক হিরে ব্যবসায়ী তথা PNB কেলেঙ্কারিতে অভিযুক্ত মেহুল চোকসিকে আগামী ৪৮ ঘণ্টার মধ্যেই ভারতের হাতে তুলে দেওয়া হবে । সংবাদমাধ্যমে এ কথা জানালেন অ্যান্টিগুয়ার প্রধানমন্ত্রী গ্যাস্টন ব্রাউন।

অ্যান্টিগা থেকে আচমকাই উধাও হয়ে নৌকো করে ডমিনিকা দ্বীপে চলে যান চোকসি। সেখান থেকে নৌকোয় চড়ে কিউবা যাওয়ার ছকে ছিলেন তিনি৷ চোকসির নামে এর পরই লুকআউট নোটিস জারি করে অ্যান্টিগুয়া পুলিস। বুধবার রাতে ডমিনিকার পুলিশ তাঁকে গ্রেফতার করে।

আরও পড়ুন-দুর্যোগের দিনেও বিজেপির কোর কমিটির চক্রান্ত: প্রকাশ্যে নেতাদের হোয়াটসঅ্যাপ চ্যাট!

অ্যান্টিগুয়ার প্রধানমন্ত্রী জানিয়েছেন, “আশা করা যাচ্ছে ৪৮ ঘণ্টার মধ্যেই প্রাইভেট জেটে করে মেহুল চোকসির ভারতে প্রত্যর্পণের ব্যবস্থা করা যাবে৷ আইনি কোনো সমস্যা হবে না বলেই মনে করছি।” পাশাপাশি তিনি বলেন, “ডমিনিকার প্রধানমন্ত্রী রুজভেল্ট স্কেরিটের সঙ্গে গোটা বিষয় নিয়ে কথা হয়েছে। আমি তাঁকে অনুরোধ করেছি যাতে চোকসিকে ফের যেন অ্যান্টিগুয়ায় না পাঠানো হয়। প্রাইভেট জেটে সরাসরি ভারতে পাঠানোর অনুরোধ করেছি। অ্যান্টিগুয়ায় ফেরত এলে আইনি সমস্যায় জটিলতা বাড়বে।”

প্রসঙ্গত, পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের ১৪ হাজার কোটি টাকার ঋণ জালিয়াতির মামলায় তাঁর কাকা নীরব মোদির সঙ্গে অন্যতম অভিযুক্ত ভাইপো মেহুল চোকসি। চোকসিকে দেশে ফেরানোর চেষ্টা করছে CBI ও ED৷ ২০১৮ সাল থেকে অ্যান্টিগুয়ায় থাকছিলেন মেহুল। কিন্তু সে দেশের প্রশাসনের উপর ভারত চাপ বাড়াতেই সেখান থেকেও পালিয়ে যান তিনি। এবার ভারতে ফেরার পালা চোকসির।

Advt

Related articles

ভয়াবহ বাস দুর্ঘটনা খাস কলকাতায়, মৃত দুই বাইক আরোহী

খাস কলকাতার বুকে ফের বাস দুর্ঘটনা। ঘাতক বাসটি হল L238। বারাসাত থেকে হাওড়াগামী বাসের ধাক্কায় এর আগেও বহু...

তারাতলা কাণ্ডে আটক ফিরহাদ হাকিমের প্রাক্তন ওএসডি কালীচরণ

কলকাতা পুরসভার প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিমের ওএসডি-র দায়িত্বে থাকা কালীচরণ বন্দ্যোপাধ্যায়কে আটক করল তারাতলা কাণ্ডে গঠিত বিশেষ তদন্তকারী...

অন্নপূর্ণা ভাণ্ডার ‘সর্বজনীন’ নয়! বিধানসভায় স্পষ্ট স্বীকারোক্তি অর্থমন্ত্রীর

রাজ্য বিধানসভায় বাজেটের জবাবি ভাষণে এক তাৎপর্যপূর্ণ মন্তব্য করলেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। তিনি স্পষ্ট জানিয়ে দিলেন, নতুন অন্নপূর্ণা...

মূল ষড়যন্ত্রকারী কে? কেতন খুনে ধন্দে পুলিশ

পুণের বিশিষ্ট ব্যবসায়ীর ছেলে কেতন আগারওয়াল (Ketan Agarwal Murder Case) খুনে মূল চক্রী কে, তাই নিয়ে ধন্ধে পুলিশ।...