Monday, April 6, 2026

দুরকম টিকায় শরীরে খারাপ প্রভাব পড়বে না, যোগীরাজ্যের ‘ককটেল ডোজে’ জানাল কেন্দ্র

Date:

Share post:

সম্প্রতি উত্তরপ্রদেশের(Uttar Pradesh) সিদ্ধার্থ নগর জেলায়(Siddharth Nagar district) সরকারি হাসপাতালে অন্তত ২০ জন ব্যক্তিকে করোনার(covid vaccine) দুই রকম টিকা দেওয়া হয়েছে। বিষয়টি প্রকাশ্যে আসতেই স্বাভাবিকভাবেই ব্যাপক বিতর্ক ছড়িয়েছে গোটা দেশে। সরকারি হাসপাতালের এহেন গাফিলতি সামনে আসার পর অবশেষে বিষয়টি নিয়ে মুখ খুলল কেন্দ্রীয় সরকার। বৃহস্পতিবার কেন্দ্রীয় সরকারের তরফে জানানো হলো যদি কোনো ব্যক্তি দুটি আলাদা সংস্থার টিকার দুটি ডোজ নেন সেক্ষেত্রে তার শরীরে খারাপ প্রভাব পড়ার কোনো রকম সম্ভাবনা নেই।

বৃহস্পতিবার স্বাস্থ্যমন্ত্রকের এক সাংবাদিক বৈঠকে নীতি আয়োগের সদস্য ড: বিকে পাল বলেন, “আমাদের নীতি প্রত্যন্ত পরিষ্কার। যে ব্যক্তি টিকা নিচ্ছেন তার প্রাপ্য দুটি ডোজ একই সংস্থার হওয়া উচিত। যে বিষয়টি ঘটেছে তা নিয়ে তদন্ত হওয়ার দরকার রয়েছে। যে স্বাস্থ্যকর্মীর টিকা দিচ্ছেন তারা যেন বিষয়টি গুরুত্বসহকারে দেখেন টিকার দুটি ডোজ যেন আলাদা সংস্থার না পড়ে।” এরপরই এই ধরনের গাফিলতির ক্ষেত্রে কী ধরনের বিপদের ঝুঁকি রয়েছে তা নিয়ে প্রশ্ন করা হলে স্বাস্থ্য মন্ত্রকের তরফে জানানো হয়, দুটি আলাদা ডোজ পড়লে সেরকম বিরূপ প্রতিক্রিয়া হওয়ার কোনও সম্ভাবনা নেই।

উল্লেখ্য, উত্তরপ্রদেশের সিদ্ধর্থনগর জেলায় অন্তত ২০ জন মানুষের শরীরে করোনা ভ্যাকসিনের দুই রকম ডোজ দেওয়া হয়েছে। যা দিয়ে ব্যাপক বিতর্ক ছড়িয়েছে গোটা দেশে। প্রথমে ওই ব্যক্তিদের কোভিশিল্ড দেওয়া হলেও দ্বিতীয় ডোজ দেওয়া হয় কোভ্যাকসিন। এরপরই ব্যাপক আতঙ্ক ছড়ায় ওই এলাকায়। গোটা ঘটনায় ইতিমধ্যে তদন্ত শুরু করেছে উত্তরপ্রদেশ প্রশাসন। তবে বিষয়টি হওয়া উচিত নয় বলে স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হলেও, এদিন কেন্দ্রের তরফে জানানো হলো শরীরে দুটি আলাদা টিকা পড়লেও তাতে বিরূপ প্রতিক্রিয়া হওয়ার সম্ভাবনা নেই।

আরও পড়ুন- তোলাবাজি মামলায় শিলিগুড়ি থেকে অবশেষে গ্রেফতার সেই সাংবাদিক

Advt

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...