Saturday, April 11, 2026

সিবিআই সেজে তোলাবাজি: অভিষেকের হেফাজত থেকে সোনা, টাকা উদ্ধার, গ্রেফতার ১১

Date:

Share post:

সিবিআই সেজে তোলাবাজি কাণ্ডে আরও এক গ্রেফতার। বৃহস্পতিবারই পুলিশের জালে সৈকত চ্যাটার্জি নামে এক গাড়ির চালককে গ্রেফতার করে কোর্টে তোলা হয়। সব মিলিয়ে তোলাবাজিকাণ্ডে গ্রেফতার সংখ্যা দাঁড়াল ১১।

অন্যদিকে কালকের মধ্যেই সাংবাদিক অভিষেক সেনগুপ্তকে কলকাতায় নিয়ে আসা হচ্ছে। গতকাল গ্রেফতারের পর তার হেফাজত থেকে বেশ কিছু সোনা আর নগদ অর্থ মিলেছে বলে একটি সূত্রে খবর। কলকাতায় এনে জেরার পরে এই বিশাল গ্যাং তৈরির আসল চিত্র সামনে চলে আসবে বলে ধারণা করা হচ্ছে।

উল্লেখ্য, গত মঙ্গলবার কসবার ব্যবসায়ী অজিত রায়কে সিবিআই জেরা করবে বলে জোর করে তুলে আনে অভিষেক ও তার সঙ্গীরা। নিজাম প্যালেসের নিচে ওই ব্যবসায়ীকে বসিয়ে রাখে। অভিযোগ, সিবিআই সেজে অভিষেক ওই ব্যবসায়ীর সঙ্গে দেখা করে এবং মামলা সালটাতে ২কোটি টাকা দাবি করে। শেষ পর্যন্ত রফা হয় ১৫ লক্ষ টাকায়। টাকা দেওয়ার পর ব্যবসায়ীর সন্দেহ হলে কসবা থানায় অভিযোগ জানান ব্যবসায়ীর স্ত্রী। মঙ্গলবারই অভিযান চালিয়ে পুলিশ ৩ জনকে গ্রেফতার করে। বৃহস্পতিবার আরও ৫ জনকে গ্রেফতার করে পুলিশ। এরা হলো অনির্বাণ কাঞ্জিলাল (৪৩) , অর্ঘ্য সেনগুপ্ত (৪১), রাজু মণ্ডল (৪৫), জুলফিকার আলি (৩৪), আসরাফ আলি (৪০)। বৃহস্পতিবার দুপুরে শিলিগুড়িতে অভিষেক সেনগুপ্ত (২৯) ও স্বরূপ ঘোষকে গ্রেফতার করে ২৯ মে অবধি ট্রানজিট রিমান্ডে নেয় পুলিশ। পাশাপাশি বুধবার সন্ধ্যাতেই সিবিআই একটি মেল করে কলকাতার পুলিশ কমিশনারকে। চিঠিতে বলা হয়, সিবিআই সেজে একটি গ্যাং তোলা তুলছে। অন্যদিকে রিপাবলিক বাংলা চ্যানেলও নোটিশ দিয়ে ও ট্যুইট করে সাংবাদিক অভিষেকের সঙ্গে সম্পর্কচ্ছেদ করে। তারা জানায়, সাংবাদিকের কোনওরকম অনৈতিক কাজে তাদের সমর্থন নেই। প্রবেশনে থাকা অভিষককে বরখাস্ত করা হয়েছে।

আরও পড়ুন- রাখে হরি মারে কে! দেহ সৎকারের মুহূর্তে হঠাৎ ‘বেঁচে’ উঠলেন সত্তরোর্ধ্ব পুষ্পা দেবী


Advt

Related articles

শিক্ষক নিয়োগ মামলায় নাকতলায় পার্থর বাড়িতে ED অভিযান

ভোটের মুখে রাজ্যে ফের কেন্দ্রীয় এজেন্সির হানা। শনিবার সকালে শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের (Partha Chatterjee) নাকতলার বাড়িতে ইডি (ED)...

শিল্পী-কলাকুশলীদের সুরক্ষা বিধি পর্যালোচনায় রবিতে ফের বৈঠক আর্টিস্টস ফোরামের

টলিউডের শিল্পী ও কলাকুশলীদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রস্তাবিত সুরক্ষা বিধির কাজের আপডেট ও রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের (Rahul Arunoday...

সফল আর্টেমিস ২ মিশন, রুদ্ধশ্বাস অভিযান শেষে পৃথিবীতে ফিরলেন চার মহাকাশচারী

সফল চন্দ্রাভিযানের (Artemis 2)শেষে পৃথিবীতে ফিরলেন চার মহাকাশচারী। শনিবার সকালে প্রশান্ত মহাসাগরে স্প্ল্যাশডাউনের পর নভোশ্চররা সুস্থ আছেন বলেই...

কোথাও জনসভা কোথাও রোড শো, শনিতে একগুচ্ছ কর্মসূচি মমতা-অভিষেকের

নির্বাচনী প্রচারে শনিবার কেশিয়াড়ি থেকে সভা শুরু করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সকাল পৌনে এগারোটা নাগাদ রামজীবন...