Saturday, April 4, 2026

ভারী বৃষ্টি: জল থইথই মালদহ মেডিক্যাল কলেজ, ভাসছে ইংরেজ বাজারসহ এলাকা

Date:

Share post:

মালদহে একদিনে ৩০৯ মিলিমিটার বৃষ্টি। ভাসছে ইংরেজ বাজারসহ এলাকা। জল থইথই মালদহ (Maldah) মেডিক্যাল কলেজ। নিকাশি বেহাল হওয়ায় হাসপাতাল ভবনে একাধিক ওয়ার্ডে জল ঢুকে পড়েছে। বৃষ্টির ১২ ঘণ্টা পরেও শুক্রবার মেডিসিন ওয়ার্ড, অপারেশন থিয়েটার, এমারজেন্সিসহ সব জায়গায় জল জমে রয়েছে। যদিও মেডিক্যাল কলেজের পক্ষ থেকে পাম্প বসিয়ে জল বার করার চেষ্টা করা হচ্ছে। কিন্তু গোটা শহর জলমগ্ন হয়ে থাকায় জল সেরকম বেরোচ্ছে না। ইতিমধ্যেই মালদহ মেডিক্যাল কলেজের পক্ষ থেকে মেডিসিন (Medicin) ওয়ার্ডে চিকিৎসাধীন রোগীদের নিয়ে যাওয়া হয়েছে হাসপাতাল ভবনের দোতলায়। সেখানে রোগীদের অস্থায়ীভাবে চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। শুক্রবার দুপুরে মালদহ মেডিক্যাল কলেজ হাসপাতালে অধ্যক্ষ ডা: পার্থপ্রতিম মুখোপাধ্যায় (Parthaprstim Mukharjee) সমস্ত বিভাগ পরিদর্শন করেন। চিকিৎসা পরিষেবা যাতে বিঘ্ন না ঘটে সে বিষয়েও নজরদারি চালান।এর পাশাপাশি প্রবল বৃষ্টিপাতের কারণে ভাসছে ইংরেজবাজার সহ সংলগ্ন এলাকা। ভরা কোটালের জেরে নদীর জলও বৃদ্ধি পেয়েছে। ফলে জল নিকাশিতে সমস্যা হচ্ছে।

Pp

 

Related articles

স্যান্টনার দলে আসায় স্বস্তিতে MI, দিল্লির চিন্তা বুমরাহকে নিয়ে

উইকেন্ডে মুখোমুখি দুই মেট্রো সিটি। একদিকে রাহুল - অক্ষরদের দিল্লি ক্যাপিটালস অন্যদিকে রোহিত-হার্দিকদের শক্তিশালী মুম্বই ইন্ডিয়ান্স (DC vs...

সাহস থাকলে যাদের নাম কেটেছেন তাঁদের সঙ্গে কথা বলুন: শাহকে চ্যালেঞ্জ মমতার

এসআইআর প্রক্রিয়ায় যে দুটি জেলায় সব থেকে বেশি ভোটারদের নাম ভোটার তালিকা থেকে বাদ পড়েছে তার অন্যতম মালদহ।...

হামলা থারুরের কনভয়ে: কেরালমে বাড়ছে ভোট-উত্তেজনার পারদ

কেরালমে কংগ্রেস সাংসদ শশী থারুরের কনভয় আটকে হামলা। জখম হয়েছে তাঁর এক নিরাপত্তারক্ষী। শুক্রবার রাতে কেরলমের মলপুরম জেলায়...

মন্ত্রী হবেন কুণাল ঘোষ? সাক্ষাৎকারে ফাঁস করলেন মনের ইচ্ছা

ঘটনাবহুল রাজনৈতিক জীবনে কখনও রাজ্যসভার সাংসদ, কখনও জেলযাত্রা। তবে সবটাই সশব্দে। এবার প্রথমবার জনপ্রতিনিধিত্বের জন্য ভোটের ময়দানে সাংবাদিক...