Saturday, April 4, 2026

২০ ঘণ্টা পার, নেভেনি নিউ ব্যারাকপুরের গেঞ্জি কারখানার আগুন

Date:

Share post:

রাত ১২টা। ২০ঘন্টা কেটে যাবার পরেও এখনও নেভেনি নিউ ব্যারাকপুরের (New Barrackpore) গেঞ্জি কারখানা ও ওষুধের গুদামের আগুন। খোঁজ নেই চার শ্রমিকের। গেঞ্জি কারখানার একতলার আগুন কিছুটা হলেও নিয়ন্ত্রণে এলেও ওষুধের গুদামে আগুন এখনও জ্বলছে।

দমকলকর্মীরা যথাসাধ্য চেষ্টা করছেন আগুন নিয়ন্ত্রনে আনার জন্য। গোডাউনের ভেতর এখনো দাউদাউ করে জ্বলছে আগুন। গোডাউনের ভেতরে এত পরিমাণে গেঞ্জি, কাপড় মজুত করা ছিল যার ফলে আগুন ছড়িয়ে পড়ছে। যার ফলে আগুন নিয়ন্ত্রণে আনতে যথেষ্ট বেগ পেতে হচ্ছে দমকল কর্মীদের। ঘটনাস্থলে উপস্থিত রয়েছেন রাজ্যের দমকল মন্ত্রী সুজিত বসু ও ব্যারাকপুরের পুলিশ কমিশনার মনোজ ভার্মা। লাগাতার বৃষ্টি ও ঝোড়ো হওয়ার ফলে আগুন নেভাতে যথেষ্ট অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে দমকল কর্মীদের। এখনও পর্যন্ত গোডাউনের ভেতরে আগুন জ্বলছে। স্ট্র্যান্ড রোডের ঘটনার পুনরাবৃত্তি যাতে না হয় তাই কোনওরকম ঝুঁকি নিতে চাইছেন না দমকলকর্মীরা। এখনও চলছে আগুন নেভানোর কাজ।

দমকল মন্ত্রী সুজিত ঘোষ জানান প্রাকৃতিক দুর্যোগের কারণে দমকল কর্মীরা সেভাবে কাজ করতে পারছে না।  খুব শীঘ্রই আগুন নিয়ন্ত্রণে আনা যাবে। পাশাপাশি যে ৪ শ্রমিক ভেতরে আটকে থাকার আশঙ্কা করা হচ্ছে তাদের পরিবারের লোকজনদের সাথে কথা বলেন দমকল মন্ত্রী।

আরও পড়ুন- স্বস্তি! রাজ্যে একধাক্কায় অনেকটাই কমল দৈনিক করোনা সংক্রমণ, কমল মৃত্যুও


Advt

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...