Saturday, April 11, 2026

শপথ নিলেন মন্ত্রী ব্রাত্য, রথীন-সহ ১১ বিধায়ক

Date:

Share post:

রাজ্য বিধানসভার নৌশার আলি কক্ষে শুক্রবার বিধায়ক পদে শপথ নিলেন রাজ্যের দুই মন্ত্রী-সহ ১১ জন বিধায়ক। কোভিডে আক্রান্ত হওয়ায় এদিনও শপথ নিতে পারলেন না বিজেপি বিধায়ক সত্যেন রায় ৷ বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় এদিন বিধায়কদের শপথ বাক্য পাঠ করান। রাজ্যের দুই মন্ত্রী, শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু ও খাদ্যমন্ত্রী রথীন ঘোষও এদিন বিধায়ক পদে শপথ নেন। দুজনেই করোনা সংক্রমণে আক্রান্ত হওয়ায় নির্ধারিত সময়, চলতি মাসের ৬ ও ৭ তারিখে শপথ নিতে পারেননি। সেই সময়ে মোট ১২ জন বিধায়ক শপথ নিতে পারেননি। ওই ১২ জনের মধ্যে ১১ জন শুক্রবার শপথ নিলেন৷ যারা এদিন শপথ নিলেন, তাঁরা হলেন,

◾ তৃণমূল

১) দমদমের বিধায়ক ব্রাত্য বসু

২) মধ্যমগ্রামের বিধায়ক রথীন ঘোষ

৩) ভগবানগোলার বিধায়ক ইদ্রিশ আলি

৪) মানিকচকের বিধায়ক সাবিত্রী মিত্র

৫) নওদার বিধায়ক শাহিনা মমতাজ খান

৬) রাইপুরের বিধায়ক মৃত্যুঞ্জয় মুর্মু

৭) চণ্ডীতলার বিধায়ক স্বাতী খোন্দকার

৮) জলপাইগুড়ির বিধায়ক প্রদীপ বর্মা।

 

◾ বিজেপি

১) ইংরেজবাজারের বিধায়ক শ্রীরূপা মিত্র চৌধুরী

২) দক্ষিণ কাঁথির বিধায়ক অরূপ দাস

৩) বিষ্ণুপুরের বিধায়ক তন্ময় ঘোষ

 

কোভিড কারণে শপথ নিতে পারেননি গঙ্গারামপুরের বিজেপি বিধায়ক সত্যেন্দ্রনাথ রায়

এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পরিষদীয়মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়, পুর ও নগরোন্নয়ন মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য, পরিষদীয় প্রতিমন্ত্রী সন্ধ্যারানী টুডু।

 

Related articles

মথুরায় যমুনায় নৌকাডুবি: উদ্ধার ১০ দেহ

প্রায় এক দশক পরে যমুনায় নৌকাডুবির ঘটনা। শুক্রবার দুপুরে পুণ্যার্থী বোঝাই একটি নৌকা বৃন্দাবনের কাছে উল্টে (boat capsize)...

বাংলায় এসে ঘাটাল মাস্টারপ্ল্যানের ‘প্রতিশ্রুতি’! অমিত শাহর অজ্ঞতা প্রমাণ করলেন অভিষেক

বর্ষা মানেই বন্যায় পশ্চিম মেদিনীপুরের বিস্তীর্ণ এলাকায় বানভাসি মানুষ। রাজ্য থেকে বর্ষা বিদায় নিলেও ঘাটালের মানুষ থাকত জলের...

বোমাতঙ্ক অমৃতসর মেলে: যাত্রীদের নামিয়ে শুরু তল্লাশি

বোমাতঙ্কের জেরে মাঝপথে দাঁড় করিয়ে দেওয়া হল হাওড়া থেকে অমৃতসরগামী আপ অমৃৎসর মেলকে। ফোনে বোমা থাকার খবর দেওয়ায়...

বেনজির রাজনৈতিক সৌজন্যে নিজের পোস্টার নিজেই ছিঁড়লেন কুণাল

রাজনৈতিক সৌজন্যের অনন্য নজির। বিরোধী প্রার্থীর পোস্টারের উপর লাগানো নিজের পোস্টার নিজেই ছিঁড়ে ফেললেন বেলেঘাটা তৃণমূল (TMC) প্রার্থী...