Wednesday, March 25, 2026

মহারাষ্ট্রে একটি আবাসনে পরপর পাঁচটি ফ্ল্যাটের মেঝে ভেঙে পড়ে হত ৭, আহত বেশ কয়েকজন

Date:

Share post:

মহারাষ্ট্রে একটি আবাসনে (housing of Maharashtra) পরপর পাঁচটি ফ্ল্যাটের মেঝে ভেঙে পড়ল। এই ঘটনায় তিন মহিলা ও এক শিশুসহ এখনও পর্যন্ত ৭ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। জখম বেশ কয়েকজন। শুক্রবার রাত সাড়ে নটা নাগাদ মহারাষ্ট্রের থানের নেহেরু চকে (Nehru chauk, Thane)অবস্থিত সাই শক্তি নামক আবাসনে এই দুর্ঘটনা ঘটেছে। জানা গিয়েছে এই আবাসনটি ২৬ বছরের পুরনো । থানে পুরসভার বিপর্যয় মোকাবিলা বিভাগের প্রধান সন্তোষ কদম ঘটনাস্থালে যান। তিনি জানিয়েছেন, বাড়িটি ২৬ বছরের পুরনো। মোট ২৯টি ফ্ল্যাট ছিল। শুক্রবার রাত নটা নাগাদ আচমকাই পাঁচতলা থেকে একতলা অবধি পরপর পাঁচটি ফ্ল্যাটের ড্রয়িং রুমের মেঝে ভেঙে পড়ে। খবর পেয়েই থানে বিপর্যয় মোকাবিলা দফতরের আধিকারিকরা উদ্ধার কার্য শুরু করেন। খবর পেয়ে শুক্রবার রাতেই ঘটনাস্থলে যান রাজ্যের মন্ত্রী একনাথ শিন্ডে। তিনি বলেন গোটা বিষয়টি মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরেকে জানানো হয়েছে। রাজ্য সরকারের পক্ষ থেকে মৃতদের পরিবার পিছু পাঁচ লক্ষ টাকা করে দেওয়া হবে। জানা গিয়েছে, এ নিয়ে দু’বার এইধরনের দুর্ঘটনা ঘটল। ১৯৯৪-৯৫ সালে পুরসভার তরফে এই অঞ্চলের একাধিক অবৈধ বাড়ি নির্মাণকাজে গাফিলতির অভিযোগ ভেঙে দেওয়া হয়। কিন্তু কিছু অসাধু প্রোমোটার সেই ভাঙা বাড়িগুলিকেই মেরামত করে, স্ল্যাব বসিয়ে, রং করে নতুন ফ্ল্যাট হিসাবে বিক্রি করে দেয়। এখন সেই বাড়িগুলিই ভেঙে পড়ছে।”উল্লাসনগর পুরসভার পৌরপ্রতিনিধিকে যুদ্ধকালীন তৎপরতায় এইধরনের সমস্ত বাড়ি খালি করানোর নির্দেশ দিয়েছেন মন্ত্রী। একইসঙ্গে বাড়িগুলির নির্মাণকারীদের খুঁজে বের করে তাদের কড়া শাস্তি দেওয়ার নির্দেশ দিয়েছেন।

Pp

Related articles

ভোটের আগে ২৩টি কমিটি-পর্ষদের শীর্ষপদ থেকে ইস্তফা মুখ্যমন্ত্রীর

আসন্ন বিধানসভা নির্বাচনের আগে নিয়ম মেনে বিভিন্ন সরকারি সংস্থা, কমিটি ও পর্ষদের শীর্ষপদ থেকে ইস্তফা দিলেন মুখ্যমন্ত্রী মমতা...

‘গোটা রাজ্য’ অ্যাডজুডিকেশনে! রাজ্যের মানুষের রক্তচাপ বাড়িয়ে নতুন ‘খেলা’ কমিশনের

নির্বাচন কমিশন চলতি এসআইআর প্রক্রিয়া যেভাবে এআই এবং কমিশনের নতুন নতুন উদ্ভাবনী ক্ষমতার দ্বারা পরিচালিত করছে তাতে গোটা...

বিরোধীদের তীব্র আপত্তি উড়িয়ে লোকসভায় পাশ রূপান্তরকামী সংশোধনী বিল

প্রবল বিতর্কের মধ্যেই মঙ্গলবার লোকসভায় পাশ হয়ে গেল রূপান্তরকামী ব্যক্তি (অধিকার সুরক্ষা) সংশোধনী বিল, ২০২৬। সংশোধিত এই বিল...

বিজেপিতে লিয়েন্ডার পেজ! টেনিস তারকার হোটেল-সাক্ষাতে জল্পনা

দলের কর্মীরা মুখ ফিরিয়েছে। জেলা থেকে শহর – বিক্ষোভের আঁচ টের পাচ্ছেন খোদ সর্বভারতীয় সভাপতি নীতীন নবীন (Nitin...