Saturday, June 13, 2026

বাংলায় প্রধানমন্ত্রীর বৈঠকে বিরোধীনেতা, অন্য রাজ্যে নয় কেন, শোরগোল গোটা দেশে

Date:

Share post:

প্রধানমন্ত্রীর ইয়াস- পর্যালোচনা বৈঠকে ডাক পেয়েছিলেন এ রাজ্যের বিরোধী দলনেতা৷ ঘটনাচক্রে তিনি বিজেপি দলভুক্ত ৷ মোদির এই কাজকে হাতিয়ার করে কেন্দ্রের বিরুদ্ধে পক্ষপাতমূলক আচরণের অভিযোগ তুললেন বিহারের বিরোধী দলনেতা তেজস্বী যাদব এবং গুজরাতের কংগ্রেস নেতা ভরত সোলাঙ্কি ৷ মোদির রাজ্য গুজরাতের কংগ্রেস নেতা ভরত সোলাঙ্কি এদিন প্রশ্ন তুলেছেন, “ঘূর্ণিঝড়ের পর্যালোচনা বৈঠকে পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা তথা বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারীকে থাকতে বলা হয়েছে৷ তাহলে গুজরাতে ঘূর্ণিঝড় ‘তখত’-এর পর প্রধানমন্ত্রীর বৈঠকে গুজরাতের বিরোধী দলনেতা তথা কংগ্রেস বিধায়ক পরেশ ধনানিকে কেন সেদিন ডাকা হয়নি ? তিনি কি ভুলে গিয়েছিলেন ? গুজরাতের শাসন ক্ষমতায় বিজেপি আছে বলেই কি এমন ‘অন্য’ আচরণ ?” একই সুরে মোদিকে বিঁধেছেন বিহারের বিরোধী দলনেতা তেজস্বী যাদবও৷

তেজস্বীর কটাক্ষ, “যেসব রাজ্যে বিরোধী দলনেতার আসনে বিজেপির কোনও প্রতিনিধি নেই, সেখানেও কি এই ধরনের বৈঠকে বিরোধী দলনেতাদের ডাকা হবে ? আশা করছি, বাংলার ক্ষেত্রে প্রধানমন্ত্রী যে কাজ করেছেন, অন্য রাজ্যগুলিতে, যেখানে বিজেপি রয়েছে শাসন ক্ষমতায়, যেমন বিহারে, সেখানেও মোদি একই নীতি বজায় রাখবেন৷”

প্রসঙ্গত, পশ্চিমবঙ্গে ঘূর্ণিঝড়ের প্রভাব ও ক্ষয়ক্ষতি নিয়ে কলাইকুণ্ডায় প্রধানমন্ত্রীর ‘রিভিউ’ বৈঠকে ডাকা হয় রায়গঞ্জের বিজেপি সাংসদ তথা কেন্দ্রের মন্ত্রী দেবশ্রী চৌধুরী, রাজ্যের বিরোধী দলনেতা তথা বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারী, রাজ্যপাল জগদীপ ধনকড় এবং কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রী ধর্মেন্দ্র প্রধানকে ৷ মোদির বৈঠকে এ রাজ্যের বিরোধী নেতাকে ডাকার পরই বাংলার মুখ্যমন্ত্রীর পাশে দাঁড়িয়েছে কংগ্রেস ও আরজেডি ৷ মোদির পক্ষপাতমূলক সিদ্ধান্ত এবং আচরণ নিয়ে মোক্ষম প্রশ্ন তুলেছেন গুজরাতের কংগ্রেস নেতা ভরত সোলাঙ্কি এবং আরজেডি সুপ্রিমো তেজস্বী যাদব৷ দু’জনেরই প্রশ্ন, “বিজেপি-শাসিত রাজ্যে এখন থেকে মোদি এই পথে হাঁটার সাহস দেখাতে পারবেন তো ?”

 

Related articles

যুব তৃণমূল সভানেত্রীর পদ থেকে সায়নীর বিদায়: গুরুত্বপূর্ণ দায়িত্বে কুণাল

নতুন করে সংগঠনকে সাজিয়ে তুলছেন নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই পথে একগুচ্ছ সাংগঠনিক সিদ্ধান্ত নেওয়া হল। শনিবার নেত্রীর বাসভবনে...

স্মার্ট মিটার বাধ্যতামূলক! রাজ্য সরকারের সিদ্ধান্তের বিরোধিতায় সরব যৌথ মঞ্চের নেতা ভাস্কর

সরকারি কর্মীদের বাড়িতে স্মার্ট মিটার বাধ্যতামূলক! রাজ্যের তহবিল থেকে যাঁরা বেতন, সাম্মানিক বা পারিশ্রমিক পান— সেই সমস্ত শিক্ষক,...

ঈদে ‘না’, যোগ দিবসে সেই রেড রোড আটকেই প্রধানমন্ত্রীর অনুষ্ঠান!

সাধারণ মানুষের অসুবিধা করে কোনও ধর্মীয় অনুষ্ঠান করা যাবে না। বাংলায় ক্ষমতা দখলের পরে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বে...

নতুন সরকারের ‘অনভিজ্ঞতা’ ঢাকতে তৎপর নবান্ন, মন্ত্রীদের জন্য এটিআই-এ ‘ক্র্যাশ কোর্স’

ক্ষমতায় এসেছে নতুন সরকার। কিন্তু মন্ত্রিসভার একটি বড় অংশেরই নেই কোনও পূর্বতন প্রশাসনিক অভিজ্ঞতা। এই পরিস্থিতিতে নতুন মন্ত্রীদের...