Saturday, April 4, 2026

ফাইনাল ড্র হলে ভারত না নিউজিল্যান্ড, চ্যাম্পিয়ন কারা! জানিয়ে দিল আইসিসি

Date:

Share post:

অবশেষে পরিষ্কার হয়ে গেল! বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল (WTC Final) যদি ড্র কিংবা টাই হয়, যুগ্ম বিজয়ী ঘোষণা করা হবে ভারত (India) ও নিউজিল্যান্ডকে (New Zealand)। জানিয়ে দিল আইসিসি (ICC)।

শক্ত লড়াইয়ের পর বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলার সুযোগ পেয়েছে ভারত। প্রতিপক্ষ শক্তিশালী নিউজিল্যান্ড। ফাইনাল ১৮ জুন। সাউদাম্পটনে হাইভোল্টেজ ম্যাচে মুখোমুখি হবে দুই দেশ। কিন্তু ফাইনাল যদি ড্র হয় বা টাই হয়! তাহলে কে জয়ী হবে? এই প্রশ্নটাই ঘুরপাক খাচ্ছিল ময়দানে। তারই এবার উত্তর জানাল আইসিসি।

১৮ জুন থেকে সাউদাম্পটনে শুরু বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল। পাঁচ দিনের ম্যাচ শেষ ২২ জুন। ২৩ জুনকে রাখা হয়েছে রিজার্ভ ডে হিসেবে। তবে কোনো কারণে খেলার দিন নষ্ট হলে, অতিরিক্ত একদিন রিজার্ভে রাখা হয়েছে। ২৩ জুলাই রিজার্ভ দিন ধরা হয়েছে। এমনিতে, পাঁচদিন পুরো সময়ে খেলা হলে রিজার্ভ ডে ব্যবহার করা হবে না। কিন্তু এই রিজার্ভ ডে নিয়েই অনেকের মনে অনেক প্রশ্ন ছিল। কেউ কেউ বলছিলেন, ম্যাচ ড্র হলে রিজার্ভ ডে-তে তার ফয়সালা করার কথা ভাবছে। যে হেতু প্রথমবার টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল হচ্ছে, তাই নাকি যুগ্মবিজয়ী চায় না আইসিসি।

পুরো ব্যাপারটা পরিষ্কার করে দিয়ে আইসিসি জানিয়েছে, যদি পাঁচ দিনের মধ্যে ম্যাচ ড্র হয় বা টাই হয়, তা হলে বাড়তি কোনও দিন টেস্ট ফাইনালের ফলের জন্য রাখা হবে না। সে ক্ষেত্রে ফাইনাল ড্র বলেই ধরে নেওয়া হবে।

আরও পড়ুন- ফেসবুক লাইভে ভ্যাকসিন নিয়ে ধোঁয়াশা কাটালেন অতীন


Advt

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...