Saturday, April 4, 2026

করোনায় উপার্জনক্ষম ব্যক্তির মৃত্যু হলে পরিবারকে পেনশন দেওয়ার ঘোষণা কেন্দ্রের

Date:

Share post:

করোনার(Corona) জেরে দেশে অনাথ শিশুদের শিক্ষা ও স্বাস্থ্যের দায়িত্ব নেওয়ার কথা আগেই ঘোষণা করেছে কেন্দ্রীয় সরকার। এবার দেশের প্রধানমন্ত্রী(Prime Minister) তরফের ঘোষণা করা হলো কর্নার জেরে পরিবারের উপার্জনক্ষম ব্যক্তির মৃত্যু হলে তাদের পরিবারকে সাহায্য করবে সরকার। জানানো হয়েছে এই ধরনের পরিবারের ক্ষেত্রে পেনশনের ব্যবস্থা করবে কেন্দ্র। পাশাপাশি ওই পরিবারের সদস্যদের জন্য বীমার ব্যবস্থাও করা হবে।

সম্প্রতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির(Narendra Modi) দপ্তর থেকে এক বিবৃতিতে জানানো হয় করোনায় যারা প্রাণ হারিয়েছেন তাদের পরিবারের পাশে থাকছে কেন্দ্রীয় সরকার। সরকারি প্রকল্পের মাধ্যমে এই সমস্ত পরিবারকে আর্থিক সাহায্য করা হবে। মৃত ব্যক্তিদের পরিবার যাতে সম্মানজনক ভাবে বেঁচে থাকতে পারেন তার জন্য সেই পরিবারকে ইএসআইসি পেনশন প্রকল্পের(pension project) আওতায় আনা হবে। কেন্দ্রের ঘোষণা অনুযায়ী ২০২০ সালের ৩ মার্চের পর থেকে যারা মারা গিয়েছেন তারা পাবেন এই পেনশনের সুবিধা পাবেন ২০২২ সালের ২৪ মার্চ থেকে।

আরও পড়ুন:প্রবীণ ও বিশেষভাবে সক্ষমরা বাড়ির কাছেই ভ্যাকসিন পাবেন, ঘোষণা স্বাস্থ্যমন্ত্রকের

উল্লেখ্য, করোনা পরিস্থিতির জেরে অনাথ শিশুদের জন্য সম্প্রতি বড় ঘোষণা করেছে কিন্তু সরকার। কেন্দ্রের ঘোষণা অনুযায়ী, করোনা আক্রান্ত হয়ে যাদের বাবা-মা মারা গিয়েছে, এমন অনাথ শিশু বা স্কুল পড়ুয়ারা যখন ১৮ বছরে পৌঁছবে তখন তাদের জন্য তৈরি থাকবে ১০ লক্ষ টাকার তহবিল৷ সেই টাকা থেকে তাদের উচ্চশিক্ষার জন্য মাসিক ভাতার ব্যবস্থা করা হবে৷ আর ২৩ বছর বয়স হলে তারা এককালীন টাকা পাবে৷ ট্যুইট করে কেন্দ্রের এই উদ্যোগের কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷

Pp

Advt

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...